অ্যানিমেশন আমার সবসময়ই প্রিয়। বয়স প্রায় ২৪ হতে চলল - তবুও অ্যানিমেশন না দেখলে আমার পেট ভরে না। আইমিন অ্যানিমেশন দেখতে দেখতে না খাইলে তৃপ্তি পাই না। এখনও বাচ্চাই রয়ে গেলাম।
তবে, কয়েকটা অ্যানিমেশন রিলিজের অপেক্ষায় আছি অনেকদিন ধরেই। ভাবলাম একটু শেয়ার করিই।
০১ ==>>
Kung Fu Panda 3

DreamWorks Animation আর 20th Century Fox এর যৌথ প্রযোজনার এই অ্যানিমেশন মুভির আগের দুইটা যারা দেখছেন - তাদেরকে তো আর নতুন করে এইটার কথা বলতে হবে না। পো কে না পছন্দ করে। এত কিউট একটা পান্ডা! আবার ফাইটিংও পারে।
আমি আর পো প্রায় একই রকমের।
পার্থক্য বলতে, আমি কুংফু পারি না - আর শরীর-স্বাস্থ্যের দিক দিয়ে পো-এর তিন ভাগের একভাগ।
ট্রেইলারঃ
রিলিজ ডেটঃ ২৯ জানুয়ারী, ২০১৬।
০২ ==>>
Ice Age: Collision Course

এই সিরিজ নিয়েও নতুন করে কিছু বলার নাই। ICE AGE সিরিজের পাঁচ নং অ্যানিমেটেড মুভি।
এইখানে এক উদ্ভট বান্দা আছে। Scrat. দুনিয়া-গ্রহ-নক্ষত্র-তাবৎ বিশ্বমন্ডল গুড়াইয়া যাক - সে আছে তার ওক ফলটা নিয়াই।
এই ভিডিওটা দেখলেই বুঝবেন।
রিলিজ ডেটঃ ২২ জুলাই, ২০১৬।
০৩ ==>>
The Angry Birds Movie

Angry Bird গেমটা যারা খেলছেন তারা তো জানেনই - Angry Bird দের সাথে শূকরের শত্রুতা বেশ পুরোনো। প্রথম গেমটায় তো এই সাত পাখি দিয়েই শূকর খতম করতে হয়েছিল। মুভিটা ঐটার উপর বেজ করেই। খালি সাথে আলাদা মাপের কমেডি যোগ করছে।
কেমন কমেডি - ট্রেইলার দেখলেই টের পাবেন।
মাইকেল জ্যাকসনের 'BAD' হইলো RED মানে লাল পাখিটার থিম। তাইলে, বুঝেন! আগে মেগামাইন্ডের থিমও BAD ছিলো। মেগামাইন্ড যারা দেখছেন - তারা তো বুঝতেই পারছেন - এইটা কীরকম জোস হইতে পারে!!
রিলিজ ডেটঃ ২০ মে, ২০১৬।
০৪ ==>>
The Secret Life of Pets

নামেই বুঝা যায় যে, এইটা আমাদের শখ করে পোষা প্রাণীদের গোপন জীবন কাহিনী দিয়ে সাজানো।
এইটা আবার তৈরি করেছে - ডেসপিকেবল মি এর নির্মাতারাই। ট্রেইলারটা দেইখা অনেকক্ষণ হাসছি! জিনিস বানাইছে একখান Illumination Entertainment.
ট্রেইলারঃ
রিলিজ ডেটঃ ২৪ জুন, ২০১৬। (UK); ৮ জুলাই, ২০১৬। (US)
০৫ ==>>
Zootopia

এইটার সম্পর্কে আসলে তেমন কোন জানাশোনা নাই আমার। কেমন হইতে পারে কে জানে?
Walt Disney এর যেহেতু তাহলে তো খারাপ হবে না। আর, ডিরেক্টরদ্বয়ের একজন আগে Bolt আর Tangled এর কো-ডিরেক্টর ছিল। আরেকজন Wreck It-Ralph এর। সো, প্রোফাইল তো অস্থির। আল্লাহ জানে কেমন হয়!
তবে ট্রেইলারটা ভাল্লাগছে।
রিলিজ ডেটঃ ৪ মার্চ, ২০১৬।
০৬ ==>>
Finding Dory

Pixar আর Walt Disney এর যৌথ প্রযোজনায় নির্মিত। Finding Nemo এর সিক্যুয়েল।
ফাইন্ডিং নিমো ইতিহাসের সেরা অ্যানিমেশন গুলোর একটা।
এইটা নিয়ে আশাটা আসলেই অনেক বেশি। পানির নিচের ভিন্ন স্বাদের অ্যানিমেশন।
০৭ ==>>
যদিও এইটার রিলিজ পাইতে অনেক দেরী আছে। তবুও এইটার আশায় তো গত ৫ বছর ধরেই আছি। আরো বছর দুইয়েক করলাম না হয়।
Toy Story 4ঃ Last Play

এইটা নিয়ে বর্ণনা দেওয়ার মত কিছুই নাই। মুভি যারা দেখে - তারা অবশ্যই Toy Story সিরিজটা দেখছে। নাইলে, মুভি দেখার ক্যারিয়ারই বৃথা!
ট্রেইলারটায় এইটাকে মনে হইলো অন্যরকম হবে। Tom Hanks এর ভয়েস!!! এইটাই তো অস্থির। সাথে আর কী লাগে!!!
কাহিনীও অন্যরকম। সারভাইভাল। Andy বড় হয়ে গেছে - তাদের নিয়ে খেলার মত মেয়েটাও নাই। ঝামেলাই একটা।
রিলিজ ডেটঃ ২০১৭ বা ২০১৮ এর জুনে।
শেষে একটা ফ্রি!!! ==>>
এইটা অ্যানিমেশন না। অ্যাডভেঞ্চার ফ্যান্টাসী। অনেকটা Wizard Of Oz টাইপের।
Alice Through the Looking Glass

Walt Disney এর। যদিও মুভিটা ফালতু হবে। তবে, আকর্ষণ একটাই। Jhonny Depp.
এই মুভিতে জনিকে যেমন দেখা যাবে -

একমাত্র জনি ডেপই আকর্ষণ করলো।
ট্রেইলারঃ
রিলিজ ডেটঃ ২৭ মে, ২০১৬।
------
পিচ্চি বাচ্চারা ব্লগিং শুরু করলে ভাল হইতো!!! তাদেরকে কার্টুন ধরায়া দিয়া কত কী করতে পারতাম!!!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




