somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রক্তিম দিগন্ত
পরিচয় বলার মত কিছু এখনো করতে পারি নি। তাই ঘরটা ফাঁকাই। পরিচয় অর্জন করতে পারলে আমি যোগ করে দিব।

বিশ্বের সর্ববৃহৎ ফটোগ্রাফি কন্টেস্ট 'উইকি লাভস মনুমেন্টস'-এ এবার অংশ নিতে পারছে বাংলাদেশীরাও

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাদের ২০১১ সংস্করণে Wiki Loves Monuments কে বিশ্বের সর্ববৃহৎ ফটোগ্রাফি উৎসব বলে স্বীকৃত দিয়েছে।
প্রথমে একটা দেশ থেকে শুরু হলেও আস্তে আস্তে সেটি ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বেই। তারই ধারাবাহিকতায় এবার সুযোগ পাচ্ছে আমাদের দেশও।

এই প্রতিযোগিতাটা প্রতিবছর সেপ্টেম্বর মাসব্যাপি অনুষ্ঠিত হয়। উইকিমিডিয়ার সদস্য, বিভিন্ন গ্রুপ এবং উইকিপিডিয়ার স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই প্রতিযোগিতাটা চালনা করা হয়। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য পৃথিবীর প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি তুলে সেগুলোকে সবার সামনে তুলে ধরা।

প্রতিযোগিতার ইতিহাস


এই প্রতিযোগিতাটা প্রথমবার আয়োজিত হয় ২০১০ সালে। তবে, সেইবার প্রতিযোগিতাটা শুধু নেদারল্যান্ডেই হয়েছিল। উদ্দেশ্য ছিল ডাচদের জাতীয় প্রত্নতাত্ত্বিক স্থান গুলোর ছবি তোলার দিকে ফটোগ্রাফারদের আগ্রহী করা। নির্দিষ্ট কয়েকটি স্থান ভাগ করা দেয়া হয়েছিল ছবি তোলার জন্য। প্রথমবার প্রায় সাড়ে বারো হাজারের মত ফটোগ্রাফার অংশ নিয়েছিল।

প্রথমবারের সফলতা দেখে ইউরোপের অন্যান্য দেশগুলোও আগ্রহী হয়। ইউরোপের ১৮ টি দেশ অংশ নেয় সেই প্রতিযোগিতায়। ১৮টি দেশ থেকে প্রায় ১,৭১,০০০ এর মত ফটোগ্রাফার শরীক হয়েছিল ঐ আসরের। সেইবার প্রায় ১,৭০,০০০ এর মত ছবি জমা পড়েছিল। ২০১১ এর প্রতিযোগিতাই বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা হিসেবে স্থান পায় গিনেসবুকে।

২০১২ তে প্রতিযোগিতার পরিসর আরো বড় হয়। ইউরোপের গন্ডি থেকে বেরিয়ে আসে। প্রায় ৩৫ টার মত দেশ অংশ নিয়েছিল সেই আসরে। ছবি জমা পড়েছিল ৩,৭০,০০০ এর মত।

এরপর থেকে আরো বাড়তে থেকে প্রতিযোগিতার পরিসর।

প্রতিযোগিতার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন - এই লিঙ্কে

এবার পরিধি বেড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।

প্রতিযোগিতায় যে সব প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি দেওয়া যাবে তার একটা তালিকা দিয়ে দিয়েছে উইকি কমনস কর্তৃপক্ষ। এই তালিকার বাইরের কোন স্থানের ছবি গ্রহণ যোগ্য হবে না।

তাদের নির্দিষ্ট করে দেওয়া স্থানগুলোর তালিকা -

ঢাকা বিভাগ - view this link
চট্টগ্রাম বিভাগ - view this link
রাজশাহী বিভাগ - view this link
খুলনা বিভাগ - view this link
বরিশাল বিভাগ - view this link
সিলেট বিভাগ - view this link
রংপুর বিভাগ - view this link
ময়মনসিংহ বিভাগ - view this link

লিঙ্কগুলোতে স্থানগুলোর অবস্থান সহ দেওয়া রয়েছে।

প্রতিযোগিতা শেষ হবে - ৩০ সেপ্টেম্বর।

অংশগ্রহণের নিয়মাবলীঃ (সংক্ষেপে বলছি শুধু)
১। তাদের নির্দিষ্ট করে দেওয়া স্থান সমূহের ছবিই তুলতে হবে।
২। উইকি কমনসে আইডি থাকা লাগবে। (অ্যাকাউন্ট তৈরির ঠিকানা)
৩। বিভাগের লিংকে ঢুকে নির্ধারিত স্থানে ছবি আপলোড করতে হবে।
৪। আপলোড করার পর সেটাকে সোশ্যাল মিডিয়ায়(ফেসবুক, টূইটার ইত্যাদি ইত্যাদি) #WLMBangladesh লিখে শেয়ার করতে হবে।
৫। অন্যের ছবি বা নেট থেকে ডাউনলোড করা ছবি গ্রহনযোগ্য না।
৬। অংশগ্রহণকারীর একটি সচল ইমেইল আইডি থাকা লাগবে।

বিস্তারিত পাবেন - view this link

আরো বিস্তারিত জানার জন্যঃ
Wiki Loves Monuments এর অফিসিয়াল সাইট
প্রতিযোগিতার পূর্ণাঙ্গ নিয়মাবলী


ফটোগ্রাফার তো আমাদের দেশে কম নাই। তারা চাইলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল প্রত্নতাত্ত্বিক স্থান সমূহকে আরো পরিচিত করে তোলা। সেই সাথে ফটোগ্রাফাদেরও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি তোলার দিকে আগ্রহী করে তোলা। প্রতিযোগিতার সময় আর বেশি বাকি নেই। আমি ভেবেছিলাম অন্য কেউ হয়তো পোস্ট করবে এই নিয়ে। কেউ না করলে পরে আমি করে দিব। পরে নিজেও ভুলে গিয়েছিলাম। :(
যাই হোক - যত দিন সময়ই আছে সেটাকে কাজে লাগান। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে বিশ্বের মানুষদের কাছে আরো পরিচিত করে তুলুন।
আর সাথে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের পুরস্কার এবং আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার তো আছেই।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৪
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×