
যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি,
সেদিন হতে প্রিয়তমা জেনেছি
আমার কষ্টের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি!
কে বলেছে কষ্টের রঙ নীল?
তোমাকে ভালোবেসে জেনেছি
আমার কষ্টের গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ ।
সে শুধু আমার বুকে বাস করে তা নয়,
আরো যুবকের স্পন্দন সে কষ্ট-
শুধু তোমাকে ভালোবেসে বুঝেছি।
প্রিয়তমা
যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি ,
জেনেছি আমার কষ্টের একটা নাম আছে ।
তার আছে মানবিক অবয়ব -
যার সৌন্দর্য বৃদ্ধি আমার যন্ত্রণা সমানুপাতিক
আমার কষ্ট হাসতে জানে ,
কাদতে জানে খুব ফুপিয়ে
আচল উড়িয়ে ছুটতে জানে ।
শুধু তোমাকেই ভালোবেসে জেনেছি
আমার কষ্ট বাস করে না আমার বুকে,
তার বিচরণ -
এই শহরের কোনো গলির ইট পাথরে ।
ইট পাথরে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

