৭০ বছর বয়স্ক হকিং জানিয়েছেন, তিনি ইন্সুরেন্স ওয়েবসাইট গো কম্পেয়ারের হাস্য-রসাত্মক বিজ্ঞাপনের ভক্ত এবং এতে অংশ নিতে পেরে আনন্দিত।
বিজ্ঞাপনে দেখা যায় যে তিনি একটি কৃষ্ণ গহ্বরকে কল্পিত অপেরাশিল্পী গিও কম্পেরিওকে গিলে ফেলতে অনুরোধ করছেন।
হংকিং বলেন, ‘আমি স্বীকার করছি যে আমি গো কম্পেয়ারের বিজ্ঞাপনের ভক্ত। আমি অপেরারও ভক্ত। কাজেই গিওকে নীরব করে দিয়ে জাতিকে রক্ষায় সহায়তা করতে বিজ্ঞাপনে অংশগ্রহনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
গো কম্পেয়ারের মার্কেটিং অফিসার কেভিন হাগ্্স বলেন, ‘হকিং আমাদের বিজ্ঞাপনের ভক্ত শোনার পর আমরা পুলকিত হয়েছি। আশা করি হকিংয়ের উপস্থিতিতে দর্শকরা চমকিত হবেন।’
সূত্র :: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




