http://prothomnews.com/
জার্মানির কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে নোট জাল করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হচ্ছে, এমন খবর তাদের নজরে আসার পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নোট জালিয়াতি রোধে এক কারিগরি গবেষণা প্রকল্পে সহযোগিতা তারা স্থগিত রেখেছে।
ডয়েশ বুন্ডেস ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যখন এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়, তখন এই বিষয়টি তাদের গোচরে ছিল না। ব্যাংকটি বলছে, নোট জাল করা গুরুতর অপরাধ এতে কোন সন্দেহ নেই; কিন্তু এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার হুমকিকে তারা বাড়াবাড়ি বলে মনে করে।
এ প্রোপটে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান বলেন বিষয়টি নিয়ে ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পর্যালোচনা হয়েছে এবং মৃত্যুদণ্ডের বিধানের বিষয়টি পুনর্বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক ।
এর আগে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম দাশগুপ্ত বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশে অন্যান্য অপরাধের ক্ষেত্রেও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। জাল টাকা প্রতিরোধে যে আইনের প্রস্তাব করা হয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে । এটি ১৯৭৪ সালের বিশেষ মতা আইন ছিল সেখানেও এই বিধান ছিল। জাল টাকার বিষয়টি বাংলাদেশে একটি বড় সমস্যা হিসেবে বিদ্যমান এবং নানা উৎসবে যেমন ঈদ, পূজা-পার্বণে এর বিস্তার ঘটে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এর বিস্তার বিবেচনায় বড় সমস্যা হিসেবে বিবেচিত।
দাশগুপ্ত, যিনি একই সাথে জাল টাকা প্রতিরোধে জাতীয় কমিটিরও আহবায়ক, বলেন আইনি প্রতিকার গুরুত্বপূর্ণ এবং এ ধরনের অপরাধের েেত্র তা সুনির্দিষ্ট উল্লেখ থাকা উচিৎ। কেননা জাল টাকা দেশের অর্থনীতি ও মানুষের ব্যক্তি স্বার্থে ক্ষতিকর হওয়ায় সারা পৃথিবীতেই গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। অনেক দেশেই অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রহিত হয়নি। আর বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় তাই কঠিন শাস্তির বিধানের কথা বলা হয়েছে এবং প্রস্তাবটিতে আরও আলোচনার পর্ব রয়েছে।
সূত্র :: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



