somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীকে কেন রমণ করা হবে? আগেই বলে নিই “আমি ঘোর আস্তিক”

০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চুম্বক অংশ " (ইউটিউবে একটি ভিডিও দেখা যায় বাবা আর মেয়ে চ্যাট করছে ভুয়া নামে...এই মেয়ে কি কোনোদিন তার বাবাকে শ্রদ্ধা করতে পারবে?


আমি কি শুধুই একটুকরো মাংস যে শিশুসন্তানের মত সবাই গিলে খেতে চায়।
সবা’র একই অভিব্যক্তি আহ! মালরে একখান।
ইদানিং বাবা কতৃক মেয়েকে ধর্ষণের মত ঘটনা ঘটছে। এগুলো বিকৃত চটি ও পর্নগ্রাফীর কুফল। )


রমণ শব্দের থেকেই তো রমণী তাই না! তার মানে যাকে রমণ করতে হয়। রমণ শব্দের অর্থ যা দাঁড়ায় তা খাটি বাংলা অর্থাৎ প্রচলিত কথা 'চ' বর্গীয় ধ্বণির সাথে 'দ' বর্গীয় ধ্বণির মিলনে তৈরি। ওহ! আবার মিলন শব্দটি এসে গেল, হ্যা নারী-পুরুষের দৈহিক মিলনের এক কথায় প্রকাশ হল রমণ। তবে অন্য অর্থও আছে রমণ অর্থ পতি। যদিও সমাজের দিকে তাকালে নারী পতি না পাতি তা আমরা সকলেই বুঝি। আশা করি বুঝতে বাকী নেই লেখকের অভিপ্রায় কী!
আসল কথায় ফিরে আসি। নারীকে কেন রমণ করা হবে? উত্তর আসে “সৃষ্টিগত ব্যাপার সাপার এ নিয়ে কথা বললে বিশ্বাস নড়বড়ে হয়ে যাবে, শালা কাফের হয়ে যাবি!” বিশ্বাস যদি এত দুর্বল হয় যে সামান্য ব্যাপারেই এদিক সেদিক হয়ে যায় তাহলে তো কিছু করার নেই বাপু! কথা যে আমাকে বলতেই হবে! আগেই বলে নিই “আমি ঘোর আস্তিক”।

টেবিলে ফিরে আসি। নারী নিয়ে বহু কথাই লেখা হয়। হয় সেমিনার, সিম্পোজিয়াম, সভা, সমিতি। আছে মহিলা পরিষদ হেন তেন। এ পর্যন্ত সেই বেগম রোকেয়া থেকে শুরু করে আজ অবধি কম তো দেখলাম না কিন্তু কাজের কাজ কই? সবই এক কথা সেই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়। বিচার মানি কিন্তু তালগাছ কিন্তু আমার, ইত্যাদি প্রকারে চলছে নারীর জীবন।
নারীকে কেন তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়? সমাজে মাত্র তিন শ্রেণীর মানুষ বাস করে নারী, পুরুষ, আর মধ্যবর্তী লিঙ্গ (হিজড়া শব্দটি ব্যবহার করতে চাই না অবহেলা করা হয়)। মধ্যবর্তীরা সংখ্যালঘু এবং অবহেলিত, তাই সমাজে নারীর বিরুদ্ধে দাঁড়ায় যারা তারা সবাই পুরুষ।
পুরুষ মানে আমার বাবা, ভাই, স্বামী, সন্তান, দেবর, ভাসুর আর বলতে চাই না। তার মানে সবাই আমার পরিবারের মানুষ রক্তের সম্পর্কের অথবা বৈবাহিক সূত্রে জড়িত। তাহলে তারা কেন আমাকে বঞ্চিত করবে? আমাকে কেন আমার বাবা, স্বামী ভাই এর বিরুদ্ধে রাস্তায় নামতে হবে?
আমি কি মানুষ নই? আমি কি শুধুই রমণীয়? আমি কি শুধুই একটুকরো মাংস যে শিশুসন্তানের মুখে ভরা স্তনের মত সবাই গিলে খেতে চায়। আমার ব্যাপারে সবা’র একই অভিব্যক্তি "আহ! মাল একখান রে! অথচ তার মত বয়সী বাবা অথবা ভাই আছে আমার ঘরে, অথবা তার নিজের ঘরেও হয়ত আমার মত কেউ না কেউ আছেই। তাহলে পুরুষ মাত্রই কেন এমন হবে?
কেউ বা বলে নারী ঘরে বসে থাকবে পটের বিবি হয়ে, অথবা বস্তাবন্দী হয়ে বাইরে বেরোলেই হয় কেউ তো টিটিকিরি দেয়না। কথা কি এখানেই শেষ?


আমি দেখেছি বোরকাওয়ালীদের দিকেও কেউ কম তাকায় না।

কথা হল আমাদের মানসিকতা। আমাদের পারিবারিক শিক্ষার অভাব। মা তার সন্তানকে যে স্নেহ মমতা দিয়ে বড় করেন সেই মা’ই পারেন তাকে খোলাখুলি ভাবে শিক্ষা দিতে। নারী-পুরুষের যে স্বাভাবিক সম্পর্ক এ ব্যাপারে আলোচনা করা ট্যাবু। আমি সেক্স এডুকেশনের কথা বলছিনা বলছি পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করার কথা।

হ্যা! নারীর উচিত তার অঙ্গ-প্রত্যঙ্গ বুঝা যায় এমন পোষাক (হাত-মুখ খোলা রেখে) পরিধান করে বাইরে না যাওয়া। কারণ বিজ্ঞানের দৃষ্টিতে নারীর প্রত্যেকটি অঙ্গ অত্যন্ত আকর্ষণীয় (১২-৫০ বছর পর্যন্ত) ও স্পর্শ কাতর, যা যেকোনো পুরুষের দৃষ্টিসীমায় আসলে খুব কম সংখ্যক পুরুষই পারে চোখকে সংযত রাখতে। বরং আমি তো দেখেছি খোলামেলা পোষাকের নারী হেটে গেলে রাস্তার ছেলে-বুড়ো সবাই হা করে তাকিয়ে থাকে।
আকর্ষণটা সৃষ্টিগত ব্যাপার। এ ব্যাপারে যে শুধু নারীকে ঢেকে রাখলেই হবে তা নয় বরং পুরুষকেও আত্মনিয়ন্ত্রণহীন হওয়া যাবে না। মানুষের মন চায় ঘুষ খেতে তাই বলে কি টাকা পুড়িয়ে ফেলতে হবে? না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আবার ঘুষদাতাকেও ভাল করতে হবে।
ইদানিং বাবা কতৃক মেয়েকে ধর্ষণের মত ঘটনা ঘটছে। এগুলো বিকৃত চটি ও পর্নগ্রাফীর কুফল।


ইউটিউবে একটি ভিডিও দেখা যায় বাবা আর মেয়ে চ্যাট করছে ভুয়া নামে, এক পর্যায়ে যখন পরস্পরকে চিনে ফেলে তখন লজ্জায় একে অপরকে মুখ দেখাতে পারে না। এই মেয়ে কি কোনোদিন তার বাবাকে শ্রদ্ধা করতে পারবে? এখানেও কি আপনি মেয়েটির দোষ খুঁজে পেয়েছেন? টিএসসির ঘটনায় তিনপক্ষই দোষী আইনশৃংখলার ঢিলেমী, নারী-পুরুষের হাটবাজার, সেই সব বখে যাওয়া তরুণ যারা মা-বোনকে শ্রদ্ধা করতে শেখেনি। সকল পক্ষ থেকেই সংযমী হতে হবে। উস্কানীমূলক কথা না বলে ভদ্রোচিত জবাব দিতে হবে। আমার যা ইচ্ছে পরব তাতে তোমাদের কি? নাহ! মা তোমাদেরকে আমি মা বলে শ্রদ্ধা করি, বোন বলে শ্রদ্ধা করি। অতএব সেস্থান থেকে তোমাকে নিরাপত্তা দেয়া আমার দায়িত্ব।


অতএব তুমিও শালীন হও ওরাও ভালো হোক। আজ এ পর্যন্তই।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ রাত ১:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×