somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক আন্দোলনের যৌক্তিকতা

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথিত আছে "একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার শীর্ষ বিদ্যাপীঠ গুলো ধ্বংস কর। " আজ বিদ্যাপীঠ গুলোর সংখ্যা বৃদ্ধি ঘটলেও তাদের শীর্ণতা দিন দিন প্রকট হচ্ছে।...... শীর্ষ বিদ্যাপীঠ বলতে আজকের দিনে আমরা বিশ্ববিদ্যালয় গুলোকে বুঝি। একটি জাতির বা সভ্যতার সত্যিকারের উৎকর্ষতা বা জীবনী শক্তি নিহিত থাকে তার সৃজনশীলতায়। যা চর্চার পীঠস্থান হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলো। আর তাই বিশ্ববিদ্যালয়ের স্থান সকল কিছুর উর্ধ্বে এবং সেই সুত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককূল জাতির বিবেক হিসেবে পরিগণিত হন। তাহলে কেন সেই বিবেকরা আজ ধর্মঘটে নেমেছেন? তাহলে কি এই রাষ্ট্র আজ বিবেকহীন হয়ে গেছে, নাকি তারাই বিবেক হারিয়ে ফেলেছেন? আসলে আমারা সকলেই বিবেক নামক অদৃশ্য বস্তুটিকে কবর দিয়েছি জাগতিক চাহিদার কাছে। সরকার কেন এতবড় ধৃষ্টতা দেখাতে পারল? কারন তারা জানে জাতির এই বিবেকরা নিজেদের ফায়দা হাসিলের জন্য তাদের পা চাটতে দ্বিধাবোদ্ব করেনা। তারা আজ বিভিন্ন পন্থা ও দলে বিভক্ত। আমি দেশের দ্বিতীয় বৃহত্তম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি দেখেছি শিক্ষকদের নির্লজ্জ দলাদলি, আমি দেখেছি অযোগ্য রাজনৈতিক দলের ক্যাডারদের শিক্ষক হতে। কৈ তাদের সাথে এক কাতারে থাকতে ত আমাদের প্রবল আত্নসম্মান সম্পন্ন শিক্ষকদের মর্যাদাহানী হয় না? ভি সি হবার লোভে যখন পাতি নেতাদের তেলচর্চা করেন তখন উনাদের মর্যাদা কোথায় যায়? কতজন শিক্ষক বুকে হাত দিয়ে বলতে পারবেন যে উনারা যথাযথ ভাবে পাঠদান করছেন? কতজন শিক্ষকের গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়? এবারে আসি ছাত্রছাত্রীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে, আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ১৯৬৯ সালের অভ্যুত্থানের সময় উত্তেজিত ছাত্রদের সামনে রাইফেল হাতে দন্ডায়মান পাক আর্মি অফিসারকে বলেছিলেন, "your bullet will preach at first my heart before any of my student ". এবং উনি উনার কথা রেখে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হবার গৌরব অর্জন করেন। আর এখন একজন নিরপরাধ ছাত্র পুলিশ কর্তৃক হেনেস্তার শিকার হলেও উনাদের কথা হচ্ছে "আমার কিছু করার নেই, I am busy now "। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের TSCC বা ছাত্রসংসদ বন্ধ, এসব নিয়ে শিক্ষার্থীরা অনেক আন্দোলন করেছে, ক্যাডারদের দ্বারা নির্যাতিত হয়েছে, কই উনাদের ত দেখিনি দায়িত্বশীল কোন আচরণ করতে? আজ শিক্ষক ও শিক্ষার্থীরা বাস করে ভিন্ন মেরুতে। ...............

কোন সরকারকেই আমি গালি দিইনা বা প্রশ্ন তুলি না, কারন তারা কোন টারই যোগ্য নয়। শাসকগোষ্ঠীর কাজই হচ্ছে শাসিতের দূর্বলতাকে পুজি করে ফায়দা হাসিল করা। এই সরকারও কৃতিত্বের সাথে সেই পরিচয় দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও আরও দিবে বলে আশা করি।...............

আমরা হেসেখেলে ডিজিটাল দেশ গড়ার স্বপ্নে বিভোর হয়ে দিন পার করছি, কিন্তু এটা বুঝছি না যে আমরা ডিজিটাল দাসে পরিণিত হচ্ছি। বিশ্ববিদ্যালয় গুলোতে যদি সৃজনশীল শিক্ষার যথাযথ পরিবেশ না থাকে, তবে কিভাবে আমাদের মাঝে জগদীশ বসু, স্যার এফ রহমানরা গড়ে উঠবে? অমর্যাদা শুধু বেতন কাঠামো তে নয়, আরও অনেক কিছুতেই হয়। শিক্ষকদের অমর্যাদা মানে শিক্ষার্থীদেরও। শিক্ষক শিক্ষার্থীর
সম্মিলিত আন্দোলন কে দমন করে এমন শক্তি আজও বাংলার বুকে গড়ে ওঠে নি।...........
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×