আমত্বিরে উপলব্ধি
০৩ রা মে, ২০১০ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি স্রস্টাকে চিনিনা, কিন্তু সৃষ্টিকে পেয়েছি; আমি আকাশকে ছুঁইনি কিন্তু নিলীমাকে ধরেছি; আমি বালুকা তটে যাইনি কিন্তু সেখানে আমার পদচিহ্ন দেখেছি; আমি প্রেমিকাকে দেখিনি কিন্তু প্রেম পেয়েছি-
এত প্রাপ্তির ঘরোয়ায় আজ এই অবেলায় আমি যখন স্রষ্টাকে চিনে সৃষ্টিকে পেতে চাইছি; আকাশকে ছুঁয়ে নিলীমাকে ধরেতে চাইছি; বালুকা তটে হেঁটে পদচিহ্ন আঁকতে চাইছি; প্রেমিকাকে দেখে আদম্য প্রেম পেতে চাইছি- তখন আমারই অজান্তে আমার মাঝে মহাশূন্যতা অনুভব করছি। তাই আজ আমি আমাকে খুঁজতে গিয়ে বুঝেছি এই প্রথমবারের মত আমি আমার আমিত্বকে হারালাম। আমার আমিত্ব ছাড়া আমি এখনি বুঝে নিল, আমি যে সৃস্টি পেয়েছিলাম তা সৃষ্টি নয়- তা রূপান্তর মাত্র, যে নিলীমা ধরেছিলাম তা নিলীমা নয়- তা নীলাম্বরী, যে পদচিহ্ন দেখেছিলাম- তা বালির বুকে অবাধ অবলীলা, যে প্রেম পেয়েছিলাম- তা মূলত প্রাণউম্মাদনা। আসলে আজ আমি এ কথাটিই চিরমর্মে উপলদ্ধি করলাম, তা হলো কোন কিছু না হারিয়ে কোন কিছু পাওয়া যায় না। আর যা পাওয়া যায় তা হলো দিগন্তরেখার সোনালী রঙের মত, যা শুধু দেখাই যাবে, ছোঁয়া যাবে না, আপন ইচ্ছায় খসে পড়বে সমুদ্রের বুকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন