somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অখাদ্য কবিতার জ্বালায় ব্লগে আর আসতে ইচ্ছে করেনা

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে কতদিন হয়েছে জানিনা, তবে অনেক বছরতো হবেই। রেজিষ্ট্রেশনের তিন বছর লটকাইয়া থাকার পর কোন এক মডুর দয়ায় ‘মেজর জেনারেল’ হইছিলাম। সকালে বা সন্ধ্যায় দু’একবার না ঢুঁ দিলে মন ভরতনা। রাতে শোয়ার সময় মনে হত, আয় হায় আইজতো মনে হয় ফিনিশিংটা দেইনাই। আবার দুম করে উঠে টিএন্ডটির মডেমটা ক্যাঁত ক্যাঁত করে কানেকশন দিয়ে কিছু একটা পড়া শুরু করছি। এই যা কখন যেন সকালই হয়ে গেল। বউয়ের বকুনির ভয়ে দুরুদুরু বুকে আস্তে করে মশারিটা তুলে ঢুকে পড়তাম।

এরপর ব্যস্ততা বাড়লো ঠিকই কিন্তু ব্লগে আসা কোন কালেই ছাড়িনি, লগইন না করেই একবার হলেও আসি। তবে ভয়াবহ বিরক্তির শুরু বছর দু’য়েক আগে থেকে। কেউ যদি প্রশ্ন করেন কেন তাহলে সোজাসাপ্টা জবাব ‘কবিতা’। ‘কবিতা’? সেটা আবার কিভাবে। তাহলে উগড়েই দেই: ঢুকলেই শুধু কবিতা আর কবিতা, লম্বা লম্বা কবিতা। যা মন চায় তাই লিখে রেখে ‘কবিতা’। প্রথম পাতাকে একদম যাচ্ছেতাই বানিয়ে রাখে এই কবিগুলা। কি যে ভাবে কে জানে। আগেও কি লিখতনা? হ্যা লিখতো কিন্তু এরকম না। তারপরও আসতাম প্রচুর ভ্রমণ কাহিনী, বিষয়ভিত্তিক লেখা, জানা-অজানার কাহিনী, ব্যক্তিগত অভিজ্ঞতা, আসিফ মহিউদ্দিনের সাথে মন্তব্যের মারামারি, কইষ্যা প্লাস, ধইন্যা পাতা ইত্যাদি ইত্যাদির লোভে।

আজ শুধু কবিতা কবিতা কবিতা। কি সব বালছাল লিখে, মেজাজ তিরিক্ষি হয়ে যায়। মাঝখানে আবার কয়েকদিন গেলো শুধু অশ্লীল ইঙ্গিতের কবিতা, নারীর দেহ নিয়ে কবিতা যা ইদানীং একটু কম দেখি। তারপরো প্রথম পাতাটার বারোটা বাজিয়ে ছাড়ে এরা। যাই করুক না কেন এখনো মাঝরাতে বউ ঘুমিয়ে গেলে মোবাইল থেকে লগইন না করেই একবার হলেও আসি। কিন্তু আর সহ্য হচ্ছেনা। তাই আজ পিসিতেই বসলাম। আল্লাহর ওয়াস্তে এসব বাদ দেন। আর ভালো লাগেনা। জানি আমার এ ব্যক্তিগত মতামত আপনাদের কর্ণকূহরে পৌছাবেনা। তবুও বকবক করে গেলাম, বিড়বিড়ও ধরতে পারেন। যার যা ইচ্ছা হয় গালি দেন, তবুও যা সহ্য করতে পারছিনা তা বলে গেলাম।

এতো যন্ত্রণার পরও হয়তো চুপিসারেই প্রতিদিন একবার হলেও আসবো প্রিয় এ পেজে। ভালো থাকুন সবাই শুধু অখাদ্য কবিদের কলমগুলো ভেঙ্গে যাক।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৮
১৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×