মহাকাশে বাড়ছে গাছ।
২২ শে জুন, ২০১১ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিজ্ঞানীদের একটি দলের সদস্যরা বলছেন, তাঁরা খুবই সন্তুষ্ট। কারণ যেমনটি আশা করেছিলেন, ফল হয়েছে তার চেয়েও ভালো। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে তাঁরা খাদ্য উৎপাদনের মহড়া শুরু করেছিলেন। সফল হবেন কিনা অনিশ্চিত ছিল। কিন্তু তাঁদের অবাক করে দিয়ে মহাকাশে উঁকি মারছে দুটি ছোট্ট চারা। চোখ কপালে উঠে গেছে? যাওয়াটাই স্বাভাবিক! বিজ্ঞানীদের দলটি প্রথমবারের মতো মহাশূন্যে উদ্ভিদ জন্মাতে সক্ষম হয়েছে। ছোট্ট এক গ্রিনহাউসে তারা মহাকাশে উদ্ভিদ জন্মিয়েছে।
ইতালীয় নভোচারী পাওলো নেসপলি পরীক্ষামূলক এ কাজটি তত্ত্বাবধান করছেন। তিনি বলেন, 'আমরা ১৪টি বীজ রোপণ করেছিলাম। এর মধ্যে দুটি সফল অঙ্কুরোদগমের মাধ্যমে চারায় পরিণত হয়েছে। চারা দুটি খুবই চমৎকারভাবে বেড়ে উঠছে।'
বিজ্ঞানীরা জানান, বিশেষ কৌশলে পানি, মাটি ও আলো ব্যবহার করে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ছাড়াই ছোট্ট গ্রিনহাউসে
উদ্ভিদ জন্মানো সম্ভব।
মহাশূন্যে চারা জন্মানোর এ ঘটনাকে বিজ্ঞানীরা যুগান্তকারী সাফল্য হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, মহাশূন্যে উদ্ভিদ জন্মানোর ঘটনা ভবিষ্যতে নভোচারীদের দীর্ঘকালীন মহাকাশ যাত্রা এবং মহাশূন্যের গভীরে অভিযানে অক্সিজেন ও খাবার সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিজ্ঞানীরা আশা করছেন, এভাবে মহাকাশে উদ্ভিদ জন্মানোর মধ্য দিয়ে এক সময় মহাশূন্যেই বাগানবাড়ি তৈরি করা সম্ভব হবে।
সুত্রঃ
ভিউ আরো কিছু একই জিনিস পড়তে পারেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন