somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হল ফুলবাড়ি-বড়পুকুরিয়া অভিমুখে লং মার্চ কর্মসূচি

২৫ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে গ্যাস বা কয়লার মতো খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করাসহ সাতটি দাবি নিয়ে রাজধানীর মুক্তাঙ্গন থেকে রোববার দুপুর সোয়া ১২টার দিকে এই লং মার্চ শুরু হয়েছে।জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি আদায়ে দিনাজপুরের ফুলবাড়ি অভিমুখে লং মার্চ শুরু করেছে এসব দাবিতে আন্দোলনরত সংগঠন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ লংমার্চ শুরুর ঘোষণা দেন।উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ, বিদেশি কোম্পানিকে গ্যাসক্ষেত্র ও কয়লা খনি ইজারা না দেয়া,দেশের জাতীয় সম্পদ রফতানি না করে দেশের কাজে ব্যবহার এবং গ্যাস,বিদ্যুত্ সঙ্কট নিরসনসহ ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি।

পথে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে এ বিষয়ে সচেতন করা হবে।লংমার্চে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মী ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,জাতীয় সাম্যবাদী দল,গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,ওয়ার্কার্স পার্টি ও বাসদসহ ৮টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।লংমার্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাবেক বিচারপতি গোলাম রব্বানী।লংমার্চটি আজ টঙ্গী ও গাজীপুরে সমাবেশ করেছে।সেখানে রাত যাপনের পর সকালে আবারও যাত্রা শুরু করবে।পথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সমাবেশ করবে।২৬ অক্টোবর বগুড়ায় সমাবেশ করে ২৭ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ীতে অবস্থান করবে।সেখানে সমাবেশের পর লংমার্চ ২৮ অক্টোবর রংপুরে তাদের কর্মসূচি পালন করবে।রংপুর থেকে সৈয়দপুর হয়ে পরদিন দিনাজপুর শহরে সমাবেশ করবে জাতীয় কমিটি।এভাবে লংমার্চের শেষদিন দিনাজপুরের ফুলবাড়ীতে বেলা ২টায় সমাবেশের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী এ কর্মসূচির শেষ হওয়ার কথা রয়েছে।

স্বাধীনতা কি জিনিস?কেবলই কি একটা নির্দিষ্ট ভুখন্ড? একটা মানচিত্র?একটা রাষ্ট্র?একটা সরকার? সার্বভৌমত্ব? স্বাধীনতা আসলে কি?একাত্তরে যারা যুদ্ধে গিয়েছিলো,কেনো গিয়েছিলো?কিসের টানে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলো? জীবন দিয়ে ছিলো?অধিকাংশ মুক্তিযুদ্ধাই কি প্রশিক্ষিত ছিলো?তাদের কি ক্ষমতার লোভ ছিলো?কেনো তারা যুদ্ধে গিয়েছিলো?মা-বোনেরা কেনো তাদের জীবন ও ইজ্জত দিয়েছিলো? স্বাধীনতা আসলে কি?আমরা কি স্বাধীনতা পেয়েছি?আমরা কি ধরে রাখতে পেরেছি?

আর কত সয়ে যাবে বাঙ্গালী, আর কত!!! আর কিছুদিন পরে নিজ দেশে পরবাসি হয়ে থাকতে হয় কিনা কে জানে!!! তাই বলি, জাগো, মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হও,আর কন্ঠে কন্ঠ মিলিয়ে আওয়াজ তোলে,তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাথে সংহতি জানাই।এতেও যদি এই সরকারের শুভ বুদ্ধির উদয় হয়।

বিঃ দ্রঃ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ৭ দফা দাবির মধ্যে রয়েছে,বিদেশি কোম্পানিকে গ্যাসক্ষেত্র ও কয়লা খনি ইজারা না দেয়া,দেশের জাতীয় সম্পদ রফতানি না করে দেশের কাজে ব্যবহার এবং গ্যাস,বিদ্যুত্ সঙ্কট নিরসন,রপ্তানিমুখী মডেল পিএসসি-২০০৮ বাতিল, কয়লা উত্তোলনের উন্মুক্ত খনন পদ্ধতি নিষিদ্ধ করা।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×