somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি জীবন্ত পোষ্টার ...

১০ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরণীয় নাম শহীদ নূর হোসেন।১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচার এর বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে তিনি একটি জীবন্ত পোষ্টার হিসাবে মিছিলের সামনে ছিলেন কিছুক্ষণ পরই শুরু হয় মিছিলের উপর গুলি।সেই গুলি এসে পড়ে নূর হোসেনের বুকে।বায়তুল মোকাররমের প্রধান ফটকের কাছে লুটিয়ে পড়ে সময়ের সাহসী সন্তান নূর হোসেন।ক্লাস নাইনে পড়া সুমন নামের এক কিশোর গুলিবিদ্ধ নূর হোসেনকে রিকশায় তুলে নিয়েছিল হাসপাতালে নেয়ার জন্য রিকসা’টা গোলাপ শাহ মাজারের কাছে আসতেই পুলিশের কয়েকটা গাড়ি এসে ঘিরে ফেলে তাদের।কিশোর সুমনের কলার ধরে পুলিশরা তাকে টেনে রিকশা থেকে নামিয়ে নূর হোসেনকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।এরপর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।গভীর রাতে আরো দুজন শহীদের সাথে জুরাইন কবরস্থানে মাটিচাপা দেয়া হয় নূর হোসেনকে।


নূর হোসেন এর বাবার নাম মুজিবর রহমান।স্কুটার চালক।ঘটনার দিন নূর হোসেন এর পরিবার কিছুই জানতে পারে নি।পরদিন পত্রিকায় ছবি দেখে সবাই জানতে পারলো কি ঘটেছে তাদের ছেলে নূর হোসেন এর। পুলিশ কন্ট্রোল রুমে বার বার অনুরোধ করেও বাবাকে ছেলের খোঁজ দিতে পারেনি পুলিশেরা। এমনকি নূর হোসেন এর লাশও একবারের জন্য দেখতে দেয়া হয়নি পরিবারের কাউকে।

নূর হোসেন এর জন্ম ১৯৬১ সালে।ঢাকার নারিন্দায়। স্বাধীনতা যুদ্ধের পর থেকেই নূর হোসেন ও তার পরিবার ৭৯/১ নং বনগ্রাম রোডের এই বাড়িতে থাকতেন। তাদের পৈতৃক বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঝটিবুনিয়া গ্রামে। বনগ্রাম রোডের রাধা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় পাশ করার পর নূর হোসেন এর পড়ালেখা ছিল অষ্ট শ্রেনী পর্যন্ত।স্কুলের নাম গ্রাজুয়েট হাই স্কুল। পড়াশোনা বন্ধ করে নূর হোসেন মটর মেকানিক্যাল কাজ শেখা শুরু করেন।

নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে স্মারক ডাকটিকেট প্রকাশ করা হয়েছে।এছাড়া তিনি যে স্থানে পুলিশের গুলিতে নিহত হন,তার নামানুসারে সেই জিরো পয়েন্টের নামকরন করা হয়েছে নূর হোসেন স্কয়ার ও শহীদ নূর হোসন স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি মু্রাল আছে।


শহীদ নূর হোসন স্মরণে প্রকাশিত ডাকটিকেট


শহীদ নূর হোসন স্মরণে জিরো পয়েন্টে স্থাপনাটির নাম হয়েছে নূর হোসেন স্কয়ার


শহীদ নূর হোসন স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি মু্রাল

জীবন্ত নূর হোসেনকে স্বৈরাচারী ও তার দোসররা যতটা ভয় পেয়েছিল, তারচেয়ে বেশী ভয় পেয়েছিল তাঁর লাশকে। আর সে কারণেই গুম করতে চেয়েছিল তারা নূর হোসেনকে।একই কারণে রাতের আঁধারে মাটিচাপা দিয়েছিল তারা নূর হোসেনকে - অত্যন্ত গোপনীয়তার সঙ্গেএকজন নূর হোসেনকে হত্যার করার পর সারা দেশে তাই জেগে উঠেছে হাজার হাজার নূর হোসেন। নূর হোসেনের মৃত্যুতে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিক্ষোভে ফেটে পড়েন।ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরোও ত্বরান্বিত হয় এবং এরই ধারাবাহিকতায় গণতস্ত্রকে স্বৈরাচারের বুটের তলা থেকে মুক্ত করতে তারা ঝাঁপিয়ে পড়েছে।তারপর ঠিক তিন বছর পরেই ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করেন।


আমরা,আমাদের পরবর্তী প্রজন্ম কি মনে রাখতে পারবো শহীদ নূর হোসেন এর আত্মত্যাগকে?আমরা কি শহীদ নূর হোসেনকে ভুলতে বসেছি?আমাদের গণতন্ত্রের রাজপুত্রকে কি ভুলে যেতে দেয়া যায়?কিন্তু গণতন্ত্র কি আজো প্রকৃতই মুক্ত হয়েছে?নূর হোসেনের আত্মার কাছে আজ আমরা কি জবাব দিব?কেউ কি বলতে পারেন ?

শহীদ নূর হোসেন দিবসে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ......




সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:১১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×