somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুলের ম্যামের বারোটা বাজালো কিডি ;)

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলের ম্যামের বারোটা বাজালো কিডি ;)
===============================
কিডির স্কুলের ম্যামের হাতের লেখা তেমন একটা ভালো না।
আর অন্য ভাবে বললে উনি লেখার ব্যাপারে একটু শৈল্পিক।
প্রয়োজন হলে যার মাত্রা নেই তার মাথায়ও মাত্রা দেয়।
আবার কখনো কখনো যার মাথায় মাত্রা আছে তার মাথায় মাত্রা দেয় না।
উনি এটাকে উনার অভ্যাস বা শৈল্পিকতার পর্যায়ে নিয়ে গেছেন।
স্কুলের কেউ এ বিষয়ে তেমন কিছু একটা বলে না।
সত্যি বলতে বাচ্চাদের ক্লাস নেয়, তাই কেউ এতো মাথা দেয় না।
সেদিন ম্যাম স্কুলে বোর্ডে লিখলোঃ
" ছাত্র-ছাএীরা তনং প্রশ্নের উওর লিখা শেষ হত্তয়া মাএ খাতা জমা দিবে"।
ম্যাম ইলা কে বললোঃ সবাইকে পড়ে শুনাও তো বোর্ডে কী লিখেছি।
ইলা পুরো বাক্যটা পড়া শেষ করতে না করতেই পুরো ক্লাসে হাসির রুল... ;) ;)
হা হা হা হিহিহি হুহুহ আরো কত রকম আওয়াজ করে সবাই হাসতে শুরু করলো ;)
পাশের ক্লাস রুম থেকেও দু'জন ম্যাম আসলো ;)
কয়েকজন অভিবাবক ও জানালা দিয়ে উকি দিলো ;)
ম্যাম ইলা কে বকা ঝকা শুরু করলোঃ
এত্তো বড় মেয়ে হয়েছে আর একটা বাক্য বানান করে পড়তে পারে না।
ইলা হাউ মাউ করে কেঁদে ক্লাস রুমের বাইরে চলে এলো।
হেড স্যার ইলার কান্না শুনে দৌড়ে আসলো।
হেড স্যার জানে ইলা অনেক বুদ্ধিমতি মেয়ে, সে অত সহজে কাঁদার পাত্র নয়।
ইলাকে সাথে নিয়ে উনি ক্লাস রুমে ঢুকলেন।
ম্যাম তখনো থামেনি, বলেই যাচ্ছে...
হেড স্যার পুরো ঘটনা শুনার পর বোর্ডের দিকে তাকিয়ে দেখলো।
এবং সত্যিকার অর্থে ঘটনাটা কী ঘটেঠে বুঝতে পারলো ;) :)
তারপর হেড স্যার ইলা কে সাথে নিয়ে বোর্ডের কাছে গেলো।
উনি মুখে বললো আর ইলা সেই পুরো বাক্যটি আবার লিখলো
"ছাত্র-ছাত্রীরা ৩ নং প্রশ্নের উত্তর লিখা শেষ হওয়া মাত্র খাতা জমা দিবে"
এবার হেড স্যার ম্যামের পুরো বাক্যটি ইলাকে বানান করে পড়তে বললো।
ইলা বানান করে পড়তে শুরু করলোঃ
ছ আকার ছা ত-রফলা ত্র ছাত্র, ছ আকার ছা এ দীর্ঘ ঈ কার র ছাএীর....
আবার পুরো ক্লাসে হাসির রুল পড়লো ;) ;) ;)
কিন্তু এবার অন্য ম্যামরা মৃদু হাসছে আর সেই ম্যাম বরফের মতো ঠান্ডা হয়ে আছে :(
তারপর হেড স্যার পুরো বাক্যটির "এ" ত্র" "ত" "৩" "ও" "ত্ত" বর্ণগুলো
আলাদা করে উদাহরণ সহ বুঝিয়ে দিলো সব বাচ্চাদের।
পরের ঘটনাগুলো থাক, সেই ম্যামের কথাও থাক... :p :p :p

বেচারী না কী এখন আর লিখতে গেলে শৈল্পিকতা খুঁজে না
বাচ্চাদের মতো মুখে বলে আর বানান করে লিখে ;) ;) ;)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×