somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষরূপী জানোয়ারদের তথ্য তাদের জাতীয় পরিচয় পত্রে উল্লেখ করা হোক

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধ্যাপক মোজাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে রিকশায় করে চৌরঙ্গী মোড় দিয়ে যাচ্ছিলাম। সেসময় সায়েম একটি মেয়ের ওড়না ধরে টানাটানি করছে দেখে রিকশা থামিয়ে ধমক দিয়ে তা থামাতে যাই। এসময় মেয়েটির সঙ্গে থাকা এক ছেলেকে মারধর করছিল জামশেদ ও জাহিদ।'

তিনি বলেন, “তাদের থামতে বলায় তারা আমাকে ঘিরে ধরে অশোভন আচরণ করতে থাকে। আমি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিলে সায়েম বলে, শিক্ষক হইছেন তো কী হইছে? এক পর্যায়ে তাদের একজন আমাকে মারতেও উদ্যত হয়।”

এই সুকর্মটি যারা ঘটিয়েছে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার দলীয় সমর্থক ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। হয়ত তাদের শাস্তির আওতায় আনা হবে, অথবা নানান ফাঁক বের করে পিছলে বেরিয়ে যাবে। এরই মধ্যে বাহানা প্রস্তুত হয়ে গেছে─যে শিক্ষকের সঙ্গে ছাত্র নামধারী পিশাচেরা অশোভন আচরণ করেছে তাদের নাকি শিক্ষক গালি দিয়েছিলেন।‘’ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “স্যার তাদেরকে গালি দিয়েছে বলে শুনেছি। তারা স্যারের সাথে খারাপ ব্যবহার করেছে- এরকম কিছু শুনিনি।”
এরপর আবার না শুনি মেয়েটির ওড়না বাতাসে উড়ে গিয়েছিল তাই সেটা তুলে দিতে গিয়েছিল─টানাটানির কোনও ঘটনাই ঘটেনি!
এমন ঘটনা অহরহ ঘটছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কর্তৃক যখন তারই সহপাঠী আক্রান্ত হয় তখন একেবারেই হতাশ হয়ে পড়ি। জাতি তার কাছে কী আশা করতে পারে? এরাই ক-বছর পর পাশ করে বিভিন্ন পদ দখল করবে। এরা তার মহিলা সহকর্মীকেও যে একই কাজ করবে না, কে জানে। এমন লোকের অধীনে কোনও নারী কি কাজ করতে চাইবে? কিন্তু করতে হবে এবং নাজেহাল হতে হবে। এমন লোকের স্ত্রী হতে কোন মেয়ে চাইবে? কিন্তু হতে হবে, পিটুনি খেতে হবে।

তিন উদ্দিন আমাদের একটি জাতীয় পরিচয় পত্র দিয়ে গেছে। আমাদের যুক্তি হল কোনও নাগরিক যখন দেশের প্রচলিত আইন বিরোধী কাজ করবে, সেই তথ্যটুকু যেন পরিচয় পত্রে উল্লেখ করা হয়। কেননা এমন জানোয়ারের অধীনে আমার মেয়েকে কাজ করতে দিতে চাই না, বিয়ে দিতে চাই না। জাতীয় পরিচয় পত্র দেখে সতর্ক হতে চাই। রাষ্ট্র কি আমাকে এই সুবিধাটুকু দিতে পারে না?

আহা রুবন
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×