ঘুমে আসে চোখ বুজে, পড়া করি কেমনে
ছুড়ে মারি বইখাতা, শুয়ে পড়ি আরামে।
আজ থাক, কাল থেকে, খেয়ে নেবো আদা-জল
হল না আজও কিছু, সবটাই বিফল।
ছুতা-নাতা অজুহাত,সব হল শেষ
এবারে ধরবই পড়ুয়ার বেশ।
কাল কাল করে মোর, এ-কি হল দশা
কাল হবে পরীক্ষা, আজ বই নিয়ে বসা
কোনটা ছেড়ে কোনটা পড়ি
কোনটাই বা ছোট করি
চাঁদিতে তেল দেই
টেবিলেতে জগ নেই
বুক করে ধুকপুক;পরীক্ষা-সাগর নাই যার কূল
চোখে আজ দেখি তাই শর্ষের ফুল।
(স্কুল জীবনে লেখা)
আহা রুবন
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



