somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতার বাড়িতে একদিন

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক পরিকল্পনা করে সাজানো-গোছানো কথাগুলো উপস্থাপন করার সময় মনোযোগী শ্রোতার আগ্রহ ক্রমেই বেড়ে যাচ্ছিল। তাই তার আত্মবিশ্বাস বেড়ে তিনগুণ হয়ে উঠল। কিন্তু কথা শেষে যখন বললেন ‘আপনার উদ্দেশ্য কী?’ তখন মোন্তাজুর রহমানের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল।

‘পুলটা খুবই দরকার স্যার।’
‘তা তো শুনলামই...’
‘আমাদের খুব কষ্ট করে যে কোনও একটা উপায়ে নদী পার হতে হয়। কিন্তু বাচ্চারা বর্ষায় স্কুলে যেতে ভীষণ বিপদে পড়ে যায়... দুই মাইল ঘুরে...’
‘এ-কথা আগেও বলেছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি তাতে আপনার কী লাভ?’
‘কোনও লাভ নেই স্যার! আমাদের সবার খানিকটা উপকার হয়, এই তো।’
চশমার ওপর দিয়ে আপাদমস্তক নিরীক্ষণ করে, মুখে এসে দৃষ্টি স্থির হয়। পুল সুপারিশকারী জড়সড় হয়ে পড়েন, যেন তিনি নব বধূ—ধর্ষকের মুখে বাড়িতে একা।
‘হুম সবার উপকার হয়! কিন্তু সেই সবার উপকার হলে আপনার কি সুবিধে, সেটাই তো আমি জানতে চাই।’
মোন্তাজুর রহমান মহাবিপদে পড়ে গেলেন। তার কী সুবিধে? আসলেই সেটা তো ভেবে দেখা হয়নি।
‘এত করে সব সমস্যাগুলোর কথা গুছিয়ে প্রায় মুখস্থ করে ফেললাম, আর আমার কী লাভ সেটাই বলতে পারছি না। মাথা চুলকাতে লাগলেন। স্যার যেহেতু বলছেন, কথা ঠিক। আমার লাভ অবশ্যই আছে, কিন্তু কী সেটা?’
‘এত কী ভাবছেন? এত কথার পেছনে আপনার উদ্দেশ্য বলুন দেখি—পুলটা পাশ করে দিচ্ছি।’
ভয়ার্ত চোখে নেতার দিকে তাকালেন মোন্তাজুর রহমান—তবে কি পুলটা হবে না! ধরা-পড়া মাছ-চোর বেড়ালের মত চোখে-মুখে অসহায় ভাব ফুটে উঠল।
‘আমি এখন উঠছি... এই... ভদ্রলোকটাকে চা দিয়ে যা।’
পুল আবেদনকারী কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন—মনে মনে হাতড়াতে লাগলেন—পুল তৈরি হলে তার কোন উদ্দেশ্য সফল হয়? ভেতরে ভেতরে ঘেমে উঠলেন। মাথা ঘুরতে লাগল, কানে শুধু ভোঁ ভোঁ শব্দ। টালুমালু করতে লাগলেন। এরমধ্যে নেতা উঠে দাঁড়িয়েছেন। হঠাৎ মোন্তাজুর রহমান হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলেন ‘স্যার পুলটা হলে আমার স্ত্রীর কাঁথা শুকোনোর খুব সুবিধে হয়...’
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×