somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদুর রহমান মান্না আর বেকুবি করবেন না, তার নিশ্চয়তা আছে কি?

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন “নৌকায় (আওয়ামী লীগ) তো আমিও ছিলাম। ড. কামাল নৌকা থেকে নেমেছেন, সেই নৌকায় আমিও চরেছি। বেকুব না হলে করে এরকম।” তার এই উপলব্ধি হতে নাকি বেশি সময় লাগেনি। তবু বেকুবি চালিয়ে গিয়েছিলেন। কেন? কিছু পাওয়ার আশায়? যদি কিছু হয়? নাকি তার আশা ছিল আওয়ামী লীগ পুরো দল তার মনের মত হয়ে উঠবে, সেই আশায় বসে ছিলেন। আমাদের দেশের মেয়েরা যদি স্বামীর ঘর করতে না চায় অথচ স্বামীর কোনও দোষ খুঁজে না পায়, তখন এরা বলে স্বামীর ইয়ে বলশালী নয়! মাহমুদুর রহমান মান্নার কথা শুনে তেমনি মনে হল। তার এই বেকুবি কেবল আওয়ামী লীগে যোগ দেয়াই না সারা জীবনটাই বেকুবিতে পরিপূর্ণ!

স্বাধীনতার পর আওয়ামী লীগের বিরোধী হয়ে জন্ম নেওয়া জাসদে ছিলেন মান্না। জাসদ ভাঙার পর বাসদে যোগ দেন তিনি। নব্বইয়ের পর আওয়ামী লীগে যোগ দেন মান্না, দলটির সাংগঠনিক সম্পাদকও হন তিনি। কিছু দিন পর পর মনে হয় বেকুবি করে ফেলেছেন তাই দল বদল করেন। একজন জীবনে কতবার বেকুবি করে? জরুরি অবস্থার সময় সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হওয়ার পর আওয়ামী লীগের পদ হারান মান্না। তারপর গড়ে তোলেন নাগরিক ঐক্য। তার টেলিফোন সংলাপ যেটি ভাইরাল হয়েছিল তাতে তিনি দু-একটি লাশ ফেলার কথা বলছিলেন, সেটিও যে বেকুবি ছিল তা কি স্বীকার করবেন গণতন্ত্রের সবকদাতা জনাব মান্না!

এরা আর কত ভণ্ডামি করবে? এরা কি জনগণকে বেকুব মনে করে? নানা ছুতোয় বেকুবি (দল থেকে বেরিয়ে) করবে আর সাংবাদিক বেষ্টিত হয়ে গলা ফুলিয়ে নির্লজ্জের মত বড় বড় কথা বলবে! ছোট বেলায় রেডিওতে শোনা রাজা কনডমের বিজ্ঞাপনের মত “ছিলাম বোকা, হইলাম বুদ্ধিমান।” মনে পড়ছে এসব কথা শুনে। এমন কী স্বপ্নে পাওয়া ওষুধ খেলেন মান্না সাহেব, যে তিনি ভবিষ্যতে আর বেকুবি করবেন না? কেন আমরা তার ওপর সেই ভরসা রাখতে পারি, তার নিশ্চয়তা কি পেতে পারি? দুই দিন পর পর ডিগবাজি দেবেন আর একটা করে তত্ত্ব নিয়ে আসবেন। হঠাৎ কী এমন ঘটল, কী করে খুব বুদ্ধিমান হয়ে উঠলেন, সেটা একটু খোলাসা করা দরকার জনাব মান্না!

আমারা আপনাদের বেকুবি দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি। দয়া করে এবার আপনার বিদায় হোন।


ছবিঃ বিডি নিউজ ২৪ ডট কম
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×