somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতে (মহিলা) ইসলামীর সদস্যরা কবে বীরাঙ্গনাকে লাথি মারবে???

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জন্মগ্রহন করেছি একটি স্বাধীন দেশে। মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা যা আমি ইতিহাস বই পড়ে , ছবি দেখে অথবা কারো কাছে শুনে জেনেছি। কিছুটা হয়তো উপলব্ধি করতে পারি। কিন্তু কতটা? তাদের চাইতে বেশীতো নয়, যারা প্রত্যক্ষ ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে, যাদের সেই নয়টি মাস কেটেছে বিভীষিকাময় ভাবে, যারা মুক্তিযুদ্ধে তাদের স্বজন হারিয়ে আজও নীরবে চোখের পানি ফেলছে, যে নারী পাকিস্তানি হায়েনাদের কাছে হারিয়েছে তার সম্ভ্রম।

এই যে আমার একটি স্বাধীন দেশে জন্মগ্রহন, স্বাধীন পদচারনা এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমার এই প্রাপ্তি, জাগতিক সব চাওয়ার পাওয়ার মাঝে আমি ভুলে যাই তাদের প্রতি, আমার দেশের প্রতি আমার কর্তব্যবোধ।

এবার দেশে অবস্হানকালের কোনো এক সময়ে সবাই একসাথে কথা বলছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে। আম্মা প্রসংগক্রমে বলল তার নিজের পরিচিত অনেক মেয়েদের ধরে নিয়ে গিয়েছিলো গাড়ী ভরে এবং এ কাজে প্রত্যক্ষ সহযোগীতা করেছে এলাকার রাজাকার। সে সব হতভাগা নারী, তারা আজ কোথায় কে কিভাবে আছে !
সত্যিতো, আমার মনে হয় যত নারী কে রাজাকাররা ধরে নিয়ে গিয়েছে পাকিস্তানি মিলিটারী হায়েনাদের কাছে, যত নারীকে পাকিস্তানী মিলিটারী জোর করে ধরে নিয়েছে নিজেদের উপভোগের জন্য আমরা কি তার হিসেব পেয়েছি ? পাইনি। তার অন্যতম কারণ অনেকেই নিজেদের আড়াল করে রেখেছে লজ্জায়। অনেকেই সে সময়ে আত্মহত্যা করেছে। যারা বেচেঁ ছিলো, বা আজও বেচেঁ আছে সিংহভাগ সেই হতভাগ্যদের খবর আমরা জানিনা, জানার চেষ্টাও করিনা। ঘটনার পরে অনেকেই স্বামী পরিত্যাক্ত হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কেউ জন্মদাতা হীন সন্তান নিয়ে অন্ধকারে পথ খুজেঁছে। যেনো সকল দায় ভার তারই ! জানিনা,সেই মানুষ গুলি কিভাবে দিন অতিবাহিত করেছে বা তাদের বর্তমান অবস্হা। হয়তো অজপাড়াগায়ে অথবা আমারই শহরের কোনো বস্তিতে অনাহারে, হতদরিদ্র অবস্হায় দিন পার করছে।

আমরা তাদের নাম দিয়েছি বীরাঙ্গনা!!! অনেককে মিডিয়াতে আনা হয়েছে। কিনতু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নেই। যে লজ্জায় তারা সামনে আসতে চায় না, যে লজ্জায় তারা আত্মাহুতি দিয়েছে সে লজ্জা তো তার না। সে লজ্জা আমার , সবার, সে লজ্জা পুরো বাঙ্গালী জাতির।

আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় (!) অবশ্য থেমে নেই তাদের যে দায়িত্বটুকু আছে তার থেকে। তারা একটা সংশোধিত পরিপুর্ন মুক্তিযোদ্ধাদের তালিকা কবে তৈরী করতে পারবে আমরা জানিনা। , কবে আমরা তাদের যথার্থ সম্মান দিতে পারবো জানি না। এমন দিন কবে পাবো যেদিন কোন মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা তাদের ক্ষত নিয়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ না রয়ে যায়। জানিনা কবে তাদের পরিপূর্ন সুযোগ সুবিধাটুকু কবে দিতে পারবো। যাদের জীবনের বিনিময়ে আজ আমি একটি স্বাধীন দেশের নাগরিক।

এখন রাজাকাররাও জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গঠন করে প্রকৃত মুক্তিযোদ্ধাকে লাথি মারে......! বাকী থাকল জামাতে (মহিলা) ইসলামীর সদস্যরা। দেখি তারা কি গঠন করে এবং কোন বীরাঙ্গনাকে লাথি মারে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৯
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×