somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে....

২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীতুর ঘুমটা ভেংগে গেলো সেল ফোনটার আওয়াজে। আধো আলোয় হাত বাড়িয়ে বেড সাইড টেবিল থেকে ফোনটা তুলে নিলো। তিথী মেসেজ পাঠিয়েছে একটা--"হ্যাপি আ্যানিভারসারি"। ফোনটা রেখে দিলো সে। কিভাবে যে সময় গুলো পার হয়ে যায়! মনে হয় এই তো সেদিনের কথা। বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে ইফতির সাথে পরিচয়। তার পর প্রেম, তার পরে খুব অল্প সময়ে হঠাৎ করেই বিয়েটা হলো তাদের।

পাশে ইফতি অঘোরে ঘুমাচ্ছে। ফোনের আওয়াজ ওর ঘুমের রাজ্যে হানা দিতে পারেনি। নীতু বিছানা ছেড়ে উঠে দাড়ালো। ইফতি কে ডাকতে গিয়েও থেমে গেলো। নাহ! অন্তত: আজকের দিনে ওকে ঘুমাতে দেয়া যেতে পারে। ঘুম থেকে উঠে ইফতি নীতু দুজনই নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইফতির কাছ থেকে প্রত্যাশিত কোনো সাড়া শব্দ পেলোনা নীতু। ভাবলো, ইফতি কি ভুলে গিয়েছে আজকের দিনটির কথা!

অফিসে গিয়েই সাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আবার। পেশায় নীতু একজন স্হপতি। বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করছে। একই পেশায় নিয়োজিত ইফতিও। সে অন্য আর একটি প্রতিষ্ঠানে কাজ করে ।

সারা দিনে আজ অনেক মেসেজ, ফোন রিসিভ করতে হলো তাকে। কিন্তু তার সবচাইতে প্রত্যাশিত উইশটি আসছেনা। নীতুর আবেগী মন অপেক্ষা করতে লাগলো একটা বাড়াবাড়ি রকমের সারপ্রাইজের জন্য। একই কারণে দুপুরের খাবারটাও খেলো একটু দেরী করে।


অবশেষে সারাদিন খেটেখুটে ক্লান্ত হয়ে বাসায় ফিরলো। আজ একটু তাড়াতাড়িই ফিরলো। হাত মুখ ধুয়ে বারান্দার দোলনাটায় বসলো নীতু। ইফতি এখনো ফেরেনি। নীতুর চোখে তন্দ্রা ভাব চলে এলো।

নীতু অনূভব করলো তার পিছন থেকে কেউ একজন তাকে স্পর্শ করলো। বুঝতে পারলো ইফতি ফিরেছে। ইফতি নীতুর চোখ দুটি বন্ধ করে ধরলো।
নিয়ে এলো শোয়ার ঘরে। ড্রেসিং টেবিলের উপরে ছোট্ট সুন্দর একটা বাক্স, তার ভিতরে অসম্ভব সুন্দর একটা লকেট দেয়া চেইন। ইফতি তার গলায় পরিয়ে দিয়ে বল্ল, কিভাবে ভাবলে এই দিনটার কথা আমি ভুলে যাবো। যেদিন তোমাকে আমি আমার করে পেলাম। আবেগে নীতুর চোখ ভিজে গেলো।

হঠাৎ ডোর বেল এর আওয়াজে নীতুর তন্দ্রা ভাবটা চলে গেলো। বুঝতে পারলো সে স্বপ্ন দেখছিলো। নীতু উঠে গিয়ে দরজা খুলে দিলো। ইফতি ফিরেছে। সে ঘড়ি দেখলো। রাত ৯।০০ টা বাজে। নীতু টেবিলে রাতের খাবার সাজাতে চলে গেলো। অপেক্ষা করতে লাগলো পরবর্তী বছরের.....
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৮
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×