somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিমতী বান্ধবী যখন হতবুদ্ধির

১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে সক্কাল বেলা বান্ধবীর ফোন, অফিস থেকে বের হয়ে আমার সাথে দেখা কইরা তবে বাসায় যাবি। কারণটা আর ফোনে বলল না। তাকে বেশ উদ্বিগ্ন মনে হইলো কোন ব্যপারে। যাই হোক অফিস থেকে বের হয়ে বান্ধবীর অফিস থেকে তাকে তুলে নিয়ে এক রেস্টুরেন্টে বসলাম। বল্লাম হইছে কি তোর?

আমারে কয় আমি অহন কি করমু , বুদ্ধি দে।
মর জ্বালা! ডিপার্টমেন্টে এই মাইয়ার বুদ্ধ নিয়া আমরা চলছি। আর হে কিনা অহন কয় "বুদ্ধি দে"/:)। কইলাম মাতা ঠান্ডা কইরা ক , কি হইছে?

গতকাল রাইতে লেখাপড়া করনের নাম কইরা জিল্লুরে স্টাডি রুমে ঘুমাইছে। (জিল্লুর আমার বান্দ্ধবীর স্বামী) আমি কই তাতে হইছে কি? বান্ধবী কয় , আমার রাইতেই সন্দেহ হইছে। আমি সকালে তার মোবাইল চেক করছি। ২ ঘন্টা ৩৩ মি কার লগে কতা কইছে। লাষ্ট ডায়ালে যার নাম দেখছি তার লগে এতক্ষন কথা বলে নাই আমি জানি। সে নাম্বারটা মুইছা ফেলছে। তার মানে সে কারো সাথে কথা বলে রাইতে। হয়তো প্রেম! আমি অহন কি করুম ক?

আমি তারে বলি কি আর করবি,সে একটা করলে তুই দুইটার সাথে কথা বল, প্রেম কর:)।সমস্যা কি?

আমার কথা শুইনা বন্ধবী একটু ক্ষেইপা গিয়া বলে আমি সিরিয়াসX((
তার কথা শুইনা আমি কইলাম , আমিও সিরিয়াস।

আমি বলি, শোন এই সব চিন্তা ভাবনা মাথা থেইকা বাইর কইরা দে। না বের করলে একদিন , দুইদিন দশদিন পরে তোরে সাইক্রিয়েটিস্ট এর কাছে নিতে হইবো/:)। এই গুলান নিয়া তোরে কিছুই করতে হইবোনা। আমার কাছে আসছো, আমার কথা তাইলে তোমাকে শুনতে হইবো। তুমি তোমার মত থাক। এই সব স্পাইং কইরা , সন্দেহ কইরা সব হারাইবি। তাছাড়া ঘটনার সত্যতা কি কতটুকু তুই তো কিছুই জানস না।


আর তোমার সন্দেহ যদি সত্যি হয় তাইলে বলি, একটা মানুষের নিজস্ব বিবেক, বিচার বুদ্ধি, বিবেচনা যদি সে কাজে না লাগায় তাহলে তাকে তার পথে থাকতে দাও। তুমি আমি কেনো অভিমান ,কষ্ট পুষতে যামু মনে? কেনো চিৎকার চেচাঁমেচি কইরা তার অশুদ্ধ গতি রোধ করতে হইবো।

আমি তারে বলি, জাইনা শুইনা একজন অসৎ লোককে কখনো মন থেইকা ভালোবাসা যায়না। আর ভালোবাসা না থাকলে সম্পর্কটা মেকি আর ঠুনকো হইয়া যায়। দ্বন্দ লাইগাই থাকে।


আমার মনে হয় এই ব্যাপারটা তার সামনে উপস্হাপন করা মানে তোর অবস্হানকে খাটো করা ছাড়া আর কিছুনা। আমি আমার বান্ধবীরে কইলাম কি বুঝছস? পারবিতো? সে স্মিত হাসি দিয়া চইলা গেলো:|

আমি জানি, আমার বুদ্ধিমতী বান্ধবী সব পারবে:)
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৮
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×