somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোজন প্রিয়

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন সন্ধ্যায় বের হয়েছিলাম টুকিটাকি বাজার করতে পরিবারের তিন সদস্য মিলে। কেনাকাটার পরে এক রেস্টুরেন্টে বসলাম, উদ্দেশ্য ডিনার সেরে বাসায় যাব আমরা। জুতা খুলে রেষ্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে হলো। ভিতরে যাবার পর বুঝতে পারলাম রেষ্টুরেন্টের ইন্টেরিওর ডিজাইন থেকে শুরু করে খাবারের মেনু,আপ্যায়ন সব কিছু শতভাগ জাপানিজ ট্রাডিশনাল আবেদনে করা হয়েছে।
সাধারণত রেস্টুরেন্ট গুলির মেনু বইয়ে খবারের ছবি থাকে বা খাবারের আইটেম গুলি সাজিয়ে রাখে যেইটাকে বলে (disply wax imitations). কিন্তু আমরা যেই রেস্টুরেন্টে ঢুকলাম সেইটার মেনু বইয়ে না আছে খাবারের ছবি, না আছে ডিসপ্লে ইউনিটে খাবার সাজাইয়া রাখা। ঝামেলার শেষ এইখানেই না.............
জাপানে দুই ষ্টাইলের লিখন পদ্ধতি আছে। "কান্জি" এবং "হিরাগানা কাতাকানা"। কান্জি লিখন পদ্ধতি মূলত আগে ব্যবহার হইতো। বর্তমানে তারা "হিরাগানা কাতাকানা" লিখন পদ্ধতি ব্যবহার করে।আমার ছেলের বাবা হিরাগানা কাতাকানা পড়তে পারে কিন্তু কান্জি পারেনা। মেনু বইয়ের লেখা আবার কান্জিতে। রেস্টুরেন্টে বইসা জাপানিজ ট্রাডিশনের ভারে চাপা পড়ে মোটামুটি কাইত আমরা সেদিন। খাবার অর্ডার দিবো কি! পড়তেই পারতেছি না লেখা। ছবি থাকলে না দেইখা, চিনা অর্ডার দেয়া যাইতো!
আমার ব র ওয়েটার কে বললো, মেনু বইয়ের এই কান্জি লেখা পড়তে পারিনা মুখ দিয়া বলো কি আছে। তিনি বেশি কথা বলতে চাচ্ছিলেন না অথবা এইভাবে কি হয়?? ভদ্রলোক বুঝতে পাইরা কই যে গেলো ........... । যাবার আগে সামনে দিয়া গেলো ড্রিংকস, সালাদ আর ছোট একটা বাটিতে ছোট ছোট মাংসের টুকরার মতন কি জানি একটা। আমার তো খিদায় জীবন যায়। খাইতে শুরু করলাম সালাদ, ছোট বাটিতে কি হইতে পারে ভাবাভাবি না করে আমি খাইতে শুরু করলাম। আসলে বাটিতে কি ছিলো পরে কই।
সে আমাকে বহু বার জাপানিজদের প্রিয় ঐতিহ্যবাহি খাবার "শুসি" "(কাচাঁ মাছ) খাওয়াতে চেষ্টা করে ব্যার্থ হয়েছে। সে এখানে এই সুযোগটা হাত ছাড়া করে নাই। যদিও এইটা "শুসি" ছিলোনা।

ওয়েটার বেশ কিছুক্ষন পরে এক লোক ধরে আনলো, যিনি এই রেষ্টুরেন্টে কাজ করেন। ওমা!! হে দেহি বাংলা কয়!!! জানলাম উনি বাংলাদেশী। উনি একটা একটা করে বললেন খাবারের নাম যা যা আমরা খেতে পারি।। সব শুনে খাইলাম স্যামন, টুনা আর চিকেন। ডেজার্টও খাইলাম কিছু। আমার বর খেতে বসলেই মাছ খোজেঁ। আমি খুজিঁ মাংস।

যাই হোক, খাবার শেষে আমি বাংগালী ভাইরে কইলাম , ভাই ছোট বাটির ভিতর এইটা কি ছিলো? তিনি কি মনে করে বললেন সামুদ্রিক মাছ। তার বলার ধরন দেখে আমি আমার বরকে বল্লাম ,বাটিতে আসলে কি ছিলো? উনি হাসিয়া কহেন "শামুক", "ঝিনুক" খুব সুন্দর জিনিস, খেতে এবং দেখতে। আমার এই শোক আরো বহু গুন বৃদ্ধি পাইলো খাবার শেষে বিল দিতে গিয়ে।কারন খাবার গুলো মজার ছিলোনা এবং ঐ জিনিস খাওয়ার কারনে। মোটা অংকের বিল দিয়ে, বিশাল রকমের অতৃপ্তি নিয়ে বাসায় ফিরেছিলাম :(
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
২৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×