somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের নতুন কৌশল, মুক্তিযোদ্ধা প্রীতি!!!!!!

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছরের শেষে জামায়াতে ইসলামীর আমির রাজাকার মতিউর রহমান নিজামী ঘোষনা দিয়েছিলো জামায়াতে ইসলাম এবছর বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচী পালন করবে। বিজয় দিবসকে কেন্দ্র করে তারা দেশের বিভিন্ন স্হানে তাদের দেয়া কর্মসূচী পালন করে সফল ভাবে, কোথাও জনরোষের কবলে পড়ে কর্মসূচি স্হগিত করতে বাধ্য হয়।

"জমায়াতে ইসলাম" যার মূল নীতি হলো ধর্ম ব্যবসা। যারা ধর্মকে চরিত্রে লালন না করে নিজেদের স্বার্থে ব্যবহার করে। ধর্মকে পুজিঁ করে যাদের পথচলা। জামায়াতের নেতারা সবাই ছিলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের দালাল। রাজাকার, আলবদর, আলশামস, শান্তিকমিটির সদস্য।

জামায়াত রাজনীতি করে ধর্মের দোহাই দিয়ে, কৌশল করে তাদের সাথে নিয়েছে কিছু ধর্মভীরু মানুষ। জামায়াতে ইসলাম বরাবরই কৌশলী, দ্বিমুখি চরিত্র। নানা ভাবে কৌশল করে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা পাবার পরে স্বাধীনতার ৩৮বছর পেরিয়ে যাবার পরেও অতীতে তারা যে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্হান নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয় সহযোগিতা করেছে,রাজাকার, আলবদর, আলশামস, গঠন করে মুক্তিকামী মানুষ গুলোর উপর হত্যাযজ্ঞ চালিয়েছে সেই সব অপকর্মের কথা তারা আজও স্বীকার করেনি। কিছুদিন আগেও বিবৃতি দিয়েছে ৭১'এ কোন মুক্তিযুদ্ধ হয়নি, যেখানে ত্রিশলাখ প্রাণ শহীদ হয়েছে এটাও তারা মানতে নারাজ।
জামায়াতের এই সব কুকৃতির কথা বাঙ্গালীজাতি সবাই অবগত।
আজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষ গুলো যখন সেইসব যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সোচ্চার হয়ে উঠেছে, সরকার বিচার পক্রিয়া শুরু করতে আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে জাতিসংঘের অনুমোদন লাভ করেছে, বিচার পক্রিয়া শুরুর আনিষ্ঠানিকতা শুরু করা সময়ের ব্যাপার। ঠিক সেই মূহূর্তে ৭১' এর ঘাতক দালাল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের পক্ষে কর্মসূচী সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার গুলোকে সাহায্য সহযোগীতা দেয়ার উদ্যোগ নিয়েছে। এটা তাদের কৌশল। ঠিক যেমন কিছু ধর্মভীরু মানুষকে ধর্মের দোহাই দিয়ে তাদের পক্ষে কাজ করতে বাধ্য করেছে ঠিক তেমনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, পঙ্গু মুক্তিযোদ্ধাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সংবর্ধনা, সাহায্য সহযোগীতা দিয়ে তাদের দলে নতুন একটি পক্ষকে সংযোজন করতে উদ্যোগী হয়েছে, টিকে থাকার জন্য। যুদ্ধাপরাধীর বিচার কাজে বিঘ্নতা সৃষ্টি, বিলম্বিত করার জন্য।

আমাদের উচিত জামায়াতের এই নতুন কৌশলকে বাস্তবায়ন করতে না দেয়া। সেক্ষত্রে সরকার সহ দেশের সকল জনগনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

আসছে নতুন বছরে আসুন আমরা নতুন উদ্যোমে, অনেক বেশী মনোবল, শক্তি সন্চয় করে, ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অনেক কষ্টে অর্জিত আমাদের স্বাধীনতার বিপক্ষে সকল অশুভ, অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতি ব্দ্ধ হই।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×