অনন্ত কালের পথে হেটে হেটে
যখন নিষ্ঠুর সেই পথের বাঁকেই পৌঁছে যাই
বড়ই অবাক লাগে !
আমি কি আবার ও পথ ভুল করলাম?
সেই চিরচেনা পথ,
চেনা মাটির গন্ধ,
শিশির ভেজা ঘাস,
সেই বট গাছ !
ভুলবার নয় সেই পথের শেষ প্রান্ত,
যেখানে জারুল গাছের ছায়ার
রোপেছিলাম এক টুকরো স্বপ্ন!
সুপারি গাছ আর বাবুই পাখির
জীর্ন বাসাটাকে সাক্ষী রেখে।
স্বপ্নটা আজ আর নেই।
গাছ গুলো ও নেই!
কংক্রিটের মায়াজালে সব এখন
উচু দালানের নিচে চাপা পড়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




