আমার যে সহপাঠিটা মরে গেছে, তার সাথে কোনোদিন খেলিনি আমি। সে পেছনের বেঞ্চে বসতো, আমিও পেছনে: তার ছিল না পারার ভয়, আমার হিরোইজমের লোভ! কাসের অনেকটা টাইম হাইবেঞ্চে দাঁড়াতো সে, আর আমি ব্ল্যাকবোর্ডে স্যার সেজে দেখতাম অদ্ভুত সঙ: মহামান্য শিক মাথা দোলাতেন, মুচকি হাসতে, গুড বলতেন আমাকে; ওকে দিতেন ভেঙ্গে যাওয়া বেতের টুকরোগুলো_ যাতে ঘুমুতে যাবার আগে রোজরাতে গুনে গুনে মুখস্ত করে পড়া। আমার জন্য থাকতো পিঠচাপড়ানো_ তাতে ভেসে সারারাত ঘুমুতাম রোমান্টিক স্বপ্নের ঘোরে। ওকে কেউ পাত্তা দিতো না কাসে, আমি পাত্তা দিতাম না কাউকেই_ সুন্দরী সহপাঠী কিংবা রোল-1 ছেলে; ও যখন মাটি কাটতো রোদে, আমি উড়াতাম সিনেমায় কৈশোর আমার কম্পিউটার পেন্টিয়াম ফোর, গীটারে জমেছে খামখেয়ালির জং, মোবাইলে শারাপোভার টেনিস, শাকিরার গান; আমার ইউনিভার্সিটির অধিকাংশ মেয়েই হলিউড-বলিউড নায়িকাদের মতো হটড্রেস পড়ে আসে! ও কোনদিন শহরে আসেনি, চাইনিজ খায়নি, দিতে পারেনি মেট্টিকের ফি, দেখেনি জিন্স-ফতোয়ামেয়ে, মোবাইল-কম্পিউটার-ইন্টারনেট শব্দগুলোও শোনেনি বোধয় আমার এই সহপাঠীর শরীর সামান্য জ্বরেই মাটি হয়ে গেছে; আমি 1টা মশা কামড়ালে আঁতকে উঠছি ডেঙ্গুর ভয়ে আর যাচ্ছেতাই কবিতা লিখতে চাইছি ওকে নিয়ে আমি কি ওকে বন্ধু ভাবছি এখন
চাঁন মিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
উপরোধের আগে

একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।
কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন
আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।
২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন
আমরা সত্যিই পথ হারিয়েছি!
আমরা সত্যিই পথ হারিয়েছি!
--------------------------------
আমরা যেন এক দূর্ভাগা জাতি দক্ষতা, জ্ঞান আর উন্নতির জন্য যেখানে আমাদের লড়াই করার কথা, সেখানে আমরা বারবার জড়িয়ে পড়ছি সস্তা রাজনীতির ফাঁদে। সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ আবারও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।