আমাদের কোনো দুঃখই তোমাকে ছুঁবে না,
প্রিয় প্রজাপতি:
তুমি উড়ে যাবে ভোকাট্টা ঘুড়ির লেজে
ছুঁয়ে যাবে বালকের নাবালক জেদ
চোখের পাপড়ি
পকেটভর্তি মাটি
আমাদের কোনো আর্তনাদ তোমাকে দেখাবে না ভয়:
তুমি ঢাকবে না চোখ লাজে
[রুদ্র আরিফ: খিলক্ষেত, ঢাকা : জানুয়ারি 15, 2006]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




