পহেলা বৈশাখ ও পান্তা রুই
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুধী,
আজ চৈত্র সংক্রান্তি আর কাল পহেলা বৈশাখ। ভেবেছিলাম আগামীকাল পরিবারের সদস্যদের নিয়ে একটু পান্তা ইলিশ খাব। সে অনুযায়ী তৈরি হয়ে বাজারেও গেলাম। কিন্তু ইলিশ আর কেনা হলো না।আমার মত একজন মধ্যবিত্ত মানুষের ইলিশ খাবার শখ থাকাটা যে কত বড় অপরাধ তা হাড়ে হাড়ে টের পেলাম যখন এক জোড়া ইলিশ আমার কাছে সাড়ে তিন হাজার টাকা চাইলো। আমার চক্ষু চড়াকগাছ হয়ে গেল। মাছ বিক্রেতার পু:ন পু:ন প্রশ্নের জবাবে আমি কিছুই না বলে চলে এলাম আর ভাবছিলাম আমার একজোড়া ইলিশ কিনতে না পারার বেদনা ও ব্যর্থতার দায়ভার কে নেবে-দেশ, দশ, সরকার না আমি? ভাবছিলাম সাড়েতিনশত টাকার ইলিশ কি করে সাড়েতিনহাজার টাকা হয়! ভাবছিলাম এই অতি মূল্যবান ইলিশের ক্রেতা কারা এবং তাদের এই ক্রয় ক্ষমতার রহস্যই বা কি? এ কেমন প্রতিযোগিতা যা কেবল রেখে যায় শুধু অপূর্ণতার ছাপ। এ রকম সাতপাছ ভাবতে ভাবতে মিলমত একটি রুই মাছ কিনে চলে এলাম। আর নিজেকে প্রবোধ দিলাম এই বলে, কাল না হয় আমার জন্য থাকল এক ঘড়া পান্তা আর এক টুকরো রুই...................
শুভ হোক নতুন বছর, শুভ হোক ১৪১৬ এবং শুভ হোক পান্তা রুই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়...
...বাকিটুকু পড়ুনআজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে...
...বাকিটুকু পড়ুন