এখনও হতাশ হইনি
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট্ট একটা ঘটনা।আজকে সকাল সকাল উত্তরা থেকে ফিরছিলাম।বাসে আমি বরাবরই নীরব দর্শক।ভাড়ার জন্য চেচামেচি বা ড্রাইভারকে গাড়ী ছাড়ার তাগিদ কোনটাই আমি দেইনা।উৎসুক দৃষ্টিতে দেখি আর ফলাফলের অপেক্ষা করি।কিনতু আজকে আমি ভীষণ অবাক..........।আমার দেশের ছেলেরা এখনও অনেক ভালো।যারা দেশটা গেল গেল বলে মুখে ফেনা তুলে ফেলে তাদের কে বলি আজকের ঘটনা।
লোকাল বাসে সিট ভর্তি।সকাল বেলার ঠাসাঠাসি ভীড়।দুইটা স্কুলের মেয়ে বাসে উঠার জন্য হাত নাড়া দিচ্ছে।হেলপার বলল -সিট নাই ,সিট নাই।বাস এগিয়ে গেল।এই আমাদের বাসের ছেলেরা চিৎকার করে উঠল-এই নিলি না কেন? ওদের আজকে পরীক্ষা।তোর মেয়ে ওখানে দাড়ায় থাকলে নিতিনা?হেলপার বলে সিট নাই ত নিব কেমনে? ওরা বলে দরকার হলে আমরা খাড়ায় যাইতাম।নাইমা যাইতাম।তুই নিলিনা কেন?...........।সত্যি বলছি চোখে পানি চলে আসছিল।আমার দেশের ছেলেরা এখনও মেয়েদেরকে সম্মান দেয়।ওদের অসুবিধা বুঝে তাই না তা নিয়ে ঝগড়া ও করে।মেয়েদের কে বলি আমাদের দেশে যদি ইভটিজার ছেলেরা থাকে তবে এমন ছেলেরাও আছে যারা তোমাদের জন্য সোচ্চার হবে।জয় হোক এই তরুন সমাজের।আমি জানি আমার দেশ ঘুরে দাড়াবে।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন