somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওজনে কারচুপি ও অধিকমূল্যে বিক্রির অভিযোগে হাতিয়ায় সারের ডিলার ও তার ভাই গ্রেফতার করেছে যৌথবাহিনী

২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওজনে কারচুপি ও অধিকমূল্যে সার বিক্রির অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সারের ডিলার বিএনপি নেতা জালাল উদ্দীন মুকুল (৩৮)কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার জাহাজমারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মুকুল , তার দুই ভাই মোঃ বাসার উদ্দীন (৪০) ও এনায়েত উদ্দীন (২৫) এর বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হলে দুপুরে পুলিশ এনায়েত উদ্দীন ছোটন কে গ্রেফতার করে।
স্থানীয় লোকজন জানায়, জাহাজ মারা ইউনয়নের সারের ডিলার আমেনা এন্টার প্রাইজের মালিক স্থানীয় বিএনপি নেতা জালাল উদ্দীন মুকুল । তার ওপর দুই ভাই মোঃ বাসার উদ্দীন (৪০) ও এনায়েত উদ্দীন (২৫) মিলে দীর্ঘদিন থেকে তারা ৫০ কেজির সারের বস্তার স্থলে ৩৫/৪০ কেজির সারের বস্তা সরবরাহ করে আসছে। এছাড়া সরকারের নির্ধারিত সারের কেজি ৭টাকা হলেও তারা কৃষকদের কাছে ৮/৯টাকা দরে সার বিক্রি করে আসছে। গতমাসে এ ডিলার নিঝুম দ্বীপে সরকার নির্ধারিত প্রতিবস্তা সরার ৩২০ টাকার স্থলে ৩৭৫ টাকা বিক্রি করে।
এসকল ঘটনায় ুব্ধ কৃষকরা যৌথবাহিনী ও প্রশাসনের কাছে প্রতিকারের দাবি জানায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১১টায় যৌথবাহিনী মুকুলের সারের দোকান ও গুদামে অভিযান চালায়। এসময় সারের বস্তা পরিমাপ করে প্রায় বস্তাতেই ১০/১৫ কেজি করে কম ধরা পড়ে। এছাড়া অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টিও হাতে নাতে ধরা পড়লে যৌথবাহিনী মুকুলকে গ্রেফতার করে হাতিয়া থানায় নিয়ে যায়। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাতিয়া থানা পুলিশ জানায়, মুকুল প্রাপ্ত সরের বস্তা ৃেথকে সার খুলে রেখে দিতো কিন্তু দাম রাখতো ৫০ কেজির। এনিয়ে কৃষকরা জানতে চাইলে জানাতো সার নষ্ট হয়ে ওজন কমে গেছে। এঘটনায় জাহাজমারা ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) জসিম উদ্দীন বাদী হয়ে সার নিয়ে প্রতারণার অভিযোগে জালাল উদ্দীন মুকুল, তার দুই ভাই মোঃ বাসার উদ্দীন (৪০) ও এনায়েত উদ্দীন ছোটনের (২৫) বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করেছে। তাকে পেটানো হয়নি সে আগ থেকেই অসুস্থ তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সারের ডিলার জালাল উদ্দীন মুকুল সমকালের সাথে আলাপকালে দাবি করেছে , পানিতে ভিজে সার নষ্ট হয়ে যাওয়ায় ওজন কমে গেছে। সে সার খুলে রাখেনি।

তথ্য সুত্র- সাপ্তাহিক চলমান নোয়াখালী ।


সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×