somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারেলে মুক্তি না পাওয়ায় মায়ের মৃতদেহ দেখতে পারেননি সেনবাগের সাবেক সাংসদ জয়নুল আবেদীন ফারুক পরিবারের সদস্যদের ক্ষোভ জেল গেইটে ফারুকের কান্নার রোল

০১ লা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যারেলে মুক্তি না পাওয়ায় মায়ের মৃতদেহ দেখতে পারেননি নোয়াখালীর সেনবাগ থেকে ৪বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রন্ত সংসদীয় কমিটির সাবেক সভাপতি জয়নুল আবদীন ফারুক। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যরা বারবার চেষ্টা করেও প্যারেলে মুক্তির অনুমতি না পাওয়ায় নোয়াখালী কারাগারের গেইটে কান্নায় ভেঙ্গে পড়েন জয়নুল আবেদীন ফারুক।
পারিবারিক সুত্র জানায়, সোমবার রাত আড়াইটায় জয়নুল আবেদীন ফারুকের মা হাফিজা খাতুন (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে........রাজেউন)। মঙ্গলবার সকাল থেকে পরিবারের প থেকে তাঁর প্যারেলে মুক্তির জন্য আবেদন করা হয়। ঢাকার বাইরে অবস্থান করায় জয়নুল আবেদীন ফারুককে মুক্তি দেয়ার ব্যাপারে তাদের কিছুই করার নেই জানিয়ে দিলে আবেদন করা হয় নোয়াখালীর জেলা প্রশাসকের কাছে। শেষ পর্যন্ত জেলা প্রশাসকের কাছ থেকেও অনুমতি মিলেনি।
এদিকে জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন গত ১১ নভেম্বর একটি অধ্যাদেশে প্যারেলে মুক্তি দেয়ার জেলা প্রশাসকের মতা রহিত করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, জয়নুল আবেদীন ফারুকের বিরুদ্ধে সেনবাগ থানায় ৭টি মামলা রয়েছে। ত্রাণের টিন আত্মসাত মামলায় হাজিরার জন্য ঢাকা থেকে নোয়াখালী কারাগারে আনা হয়। আজ বুধবার এ মামলায় তাকে কোর্টে হাজির করা হবে।
জয়নুল আবেদীন ফারুকের মেয়ে তামান্না ফারুক থীনা জানান, নোয়াখালী জেলা কারাগার থেকে তাদের সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাড়ি মাত্র আধ ঘন্টার পথ। ক’দিন পূর্বে ব্যারিষ্টার মওদুদ আহমদ এবং শেখ ফজলুল করিম সেলিম প্যারেলে মুক্তি লাভ করেছিলো। এত কাছে থেকে তার পিতা জয়নুল আবেদীন ফারুক মায়ের লাশ দেখতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক। তার পিতা ডিটেনশন কিংবা সাজাপ্রাপ্ত আসামী নয় তারপরও মুক্তি দেয়নি সরকার। সন্ধ্যা পর্যন্ত অপো করে ৬টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাদীকে দাফন করা হয়েছে।
অপরদিকে প্যারেলে মুক্তির আবেদন গৃহীত না হওয়ায় গেইটে জড়ো হওয়া সাংবাদিক এবং পরিবারের সদস্যদের দেখে কান্নায় ভেঙ্গে পড়েন জয়নুল আবেদীন ফারুক । এসময় তিনি জেল গেইটেই হাউমাউ করে কাঁদতে থাকেন।

সৌজন্যে-সাপ্তাহিক চলমান নোয়াখালী।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×