১৯১৮ সালে প্রতিষ্ঠিত বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলে এবং পাশ করলেই চাকরির নিশ্চয়তা থাকায় ছাত্রছাত্রীরা যেকোন মূল্যে ভর্তি হতে চেষ্টা করে। আর এ সুযোগে ভর্তি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের অধ্যক্ষ এম এম জহুরুল হক রাব্বানী।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ভর্তির জন্য ঘুষ নেয়া ১ ল ১১ হাজার ৭শ টাকা, ৪টি উত্তরপত্র, নাম ঠিকানা বিহীন ৫টি সম্পূর্ণ উত্তরপত্র উদ্ধার করা হয়। অধ্যক্ষের অন্যতম সহযোগী ইনষ্ট্রাক্টর শহীদউল্যাহকে গ্রেফতারের মাধ্যমে দীর্ঘদিনের ভর্তি বাণিজ্যের আপাত অবসান ঘটে।
ইনষ্ট্রাক্টর শহিদউল্যাহর বাসায় বসে উত্তর পত্র লিখার সময় গ্রেফতার হয় জাবেদ ও সাকের নামের দুই ছাত্র। তারা মঙ্গলবার অনুষ্ঠিত বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। একলাখ টাকার বিনিময়ে অধ্যক্ষের সাথে ভর্তি হবার চুক্তি অনুযায়ী তারা শহিদউল্যাহর বাসায় বসে উত্তরপত্র লিখছিলো।
গ্রেফতারকৃত অধ্যক্ষ রাব্বানী ও ইনষ্ট্রাক্টর শহীদউল্যাহকে রাতে বেগমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণ ও জাল-জালিয়াতির অভিযোগে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকালে তাদেরকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে গ্রেফতার হওয়া ছাত্র সাকের ও জাবেদ ভর্তির জন্য একলাখ টাকা দেয়ার কথা আদালতে স্বীকার করেছে।
দেশের সবগুলো টেক্সটাইল ইনিষ্টিটিউট ও কলেজে এভাবে ভর্তি বাণিজ্য চলে আসছে। সাংবাদিক বন্ধুরা খোঁজ নিয়ে নিউজ করতে পারেন।
বেগমগঞ্জ টেক্সটাইল কলেজে ভর্তি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পর অবশেষে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়লেন অধ্যক্ষ রাব্বানী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।