somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তার গ্রীবায় লেগে থাকে বিষণ্ণ সুন্দর

২৩ শে জুন, ২০১১ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পালকের ফাঁকে ক্ষতের দঙ্গল
রক্তের আভায় ছড়িয়ে পড়ছে
ক্রোধান্ধ চোখ, চিবুকের
কাছে থরো থরো চিৎকার
ভাষাহীন অথচ কলহে
পুড়ে যাচ্ছে পুরোটা মানচিত্র;
আমি এর অনুবাদ জানি না।


প্রতিটি পতন পুলক আনে প্রেমের, কোন কোন পতনে মৃত্যু; মৃত্যু ও প্রেম সমগোত্রীয়।
সে প্রথম চোখে চোখ রাখলে চোখের ভেতর চাষ হয় স্বপ্নের
তার গ্রীবায় লেগে থাকে বিষণ্ণ সুন্দর, তার ঠোঁটের পাশে গন্ধমাখা হরিতের।
প্রথমবার চুম্বনে আমার পতন ঘটেছিলো, আমি তাকে মৃত্যু বলে জানি।


কবরস্থানের উল্টোদিকের পাড়াটায় এক চাঘরে বসে আছি। অদূরেই মূর্তিকারিগর নিপুন হাতে সুঢৌল করে দিচ্ছে প্রতিমার স্তন। তারপাশেই এক রমনী উনুনে ঢেলে দিচ্ছে রান্নার উপকরণ। ঘামে ভেজা তার শ্যামলা শরীর, লাল ব্লাউজ। জ্বল জ্বল করছে সিঁথির সিদূর, পানরসে লাল ঠোঁট। এক অন্ধ গায়েন সারিন্দায় তুলে আনছে সুর। সারিন্দার কাঠে বসে আছে পোষা কালো পাখি। গায়েনের নরোম মুখে অদ্ভুত স্মিত হাসি। একটি নগ্ন মেয়েশিশু মাটিতে বসে বসে খেলছে আপন মনে। একটা কাক মৃতপ্রাণীর নারিভুরী ছিঁড়ছে। একটা তরুণী জল ঢালছে আষাঢ়ের বৃষ্টিহীন তাপে পোড়া শরীরে। চানির্মাতার ঘামে ভেজা চিকচিকে কালো শরীর। পথচারী, রিকশা, সাইকেল আর একটা দোকানে মমতাজের স্বর। আর আমার মস্তিষ্ক জুড়ে একটা অবয়বহীন শুধু কণ্ঠস্বরের নারী। আমি তাকে চিঠি লিখি প্রতিদিন।
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×