জ্বলে নিভে গেলে, পুনরায় জ্বালাতে হয়
১৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
চোখের শরবনে একটা দৃশ্যের নগর। সেখানে পুরাতত্বের গভীর বিজ্ঞান। আলো ফেলে উজ্জ্বল উদ্যান। উড়ে এসে গান গায় হিরামন পাখি। পাখির পালকে উৎসবের জরি। এই শহরে বর্ষা নেমে এলে গান হয় চারুবন। নীল আলোয় রাত্রিধোয়া শরীরে ক্ষয়ে যায় পুরাতন।
কেবল বৃষ্টির উৎসবই নূতনকে স্বাগত জানানোর উৎসব হিসেবে স্বীকৃতি পেতে পারে।
২
কোথাও আড়াল থেকে আলো; দূরের দৃশ্য থেকে বিপরীত শূন্যতার সবুজ চাষ। কয়েকটি মুহূর্ত পোষে রেখে রোদ কাতর ও বিনীত স্পর্শে অশ্লীল। তাদের চোখ কারুকার্যময়, ঠোঁট জ্যামিতিক বক্রতায় ক্রুদ্ধ, নখে কালো নেইল পালিশ আর স্পর্শে জ্বর। তাদের উত্তাপে গলে গলে পড়তে চায় কৃষ্ণ জলেশ্বর।
৩
কালো একটা সুর বেজে উঠছে দূরে। কারো চোখে পুড়ে গেছে পুরোটা শহর। কারো জানালা খোলা থাকে না। জানালার পাশে অবসর কাটে না কারো। সারি সারি জানালাগুলো নিঃসঙ্গতা নিয়ে ক্লান্ত। শহরের বাতাস কারো ঘর চেনে না। স্পর্শতাপে পুড়ে যাচ্ছে সময় ও শরীর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন