somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারানো ভালোবাসার কবিতা : কাঁচপোকা... তোমার সন্ধ্যার আকাশ

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁচপোকা - তোমার সন্ধ্যার আকাশ

আমি যতদূর জানি - এখানেই মৃত্যু হবে আমার
এই যে স্বচ্ছ দীঘির পাশে, শরীর কোমল করা
উদার ঘাসের জমিনে, জ্যোৎস্নারঙা কাশফুলের
স্নিগ্ধ স্পর্শে মৃদু কেঁপে ওঠা নারীর মতো আমারও
শরীরে জেগে উঠবে শিহরণ। যতদূর জানি,
এখানকার মাটিতে আমিই প্রথম ও শেষ নিঃসঙ্গ
পুরুষ, সারাটা জীবন ওর হাত ধরে স্বপ্ন দেখতে
চেয়েছিলাম... ও ছিলো আমার বাড়ীর সবচাইতে
দীর্ঘ ঝুল-বারান্দার মতো : পায়ের শব্দেই কেমন
করে জানি টের পেত! কত রাত বাতাসের হাহাকারে
ইথারে কান পেতে শুনতে চেয়েছি ওর কান্নার আওয়াজ
কেবলই প্রতিধ্বণিত হয়ে ফিরে এসেছে বৃষ্টির তীব্র শব্দ
সাথে মাটির সোঁদা ঘ্রাণ; রক্তজবার মতো রঞ্জিত আকাশ
আর বুকের ভেতরে ঘনীভূত নোনা সামুদ্রিক ঢেউ...

এখনো স্পষ্ট মনে আছে - ওর সুরেলা প্রার্থনাসঙ্গীত
হাত দু'টো সামনে বাড়িয়ে ঈশ্বরের কাছে নিছক প্রার্থনা
বুঝতে পেরেও না না-বোঝার ব্যর্থ অপচেষ্টা। তখনো
বুঝিনি, আমার ভেতরে কেন এত মৃতধ্বণি শুনি? কেন
স্বর্গে রচিত কাব্যগুলো কৃত্রিম রজনীগন্ধা স্টিকের সাথে
ওর হাতে দিয়ে বলতে পারিনি - ভালোবাসি... কেন
চারপাশে নারীদের পদধ্বণি হৃদয়ে শিহরণ জাগাতে পারেনি?
ভালোবাসাই কি হৃদয়ঘটিত ক্যান্সার?
ভালোবাসাই কি সকল নৈঃসঙ্গবোধ এর উৎস?
ভালোবাসাই কি বারবার একটি তীব্র মৃত্যুর জন্য আকুতি?
ওকে দেখলেই শান্তিতে ঘুমোতে ইচ্ছে করে...
যৌনতা, শারীরিক সুখানুভূতি - এসব নিছক ধৃষ্টতা বলে মনে
হয়। ওকে দেখলে পৃথিবীর সেই সময়টার কথা মনে পড়ে :
যখন ইকারাস মোমের ডানার আকাঙ্ক্ষিত সূর্যকে ছুঁতে চেয়েছিলো...
পারেনি, ডানাগুলো সব গ'লে পড়ে গ্যাছে!

আয়নার সামনে দাঁড়িয়ে শুধুই নিজের উল্টো প্রতিবিম্ব দেখি এখন,
মাঝে মাঝে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শ করি...
বহুদিন আগে বৃষ্টিতে নিখোঁজ হওয়া ওকে খুঁজি, প্রকৃতির অপরূপে
রাতের অসীম শূন্যতায়, আমার ভেতরের খুব সুপ্ত জায়গাটায়,
শীতের গাঢ় কুয়াশায়...
শুধুমাত্র সেই ধূসর কাঁচপোকা স্বপ্নরঙিন হয়ে
বারবার উড়তে থাকে চোখের সামনে...
বুকের ভেতরটা জমাট কান্নার বাতাসে ভারী হয়ে আসে
একটা কাঁচপোকা উড়তে থাকতে সন্ধ্যার নিঃসঙ্গ আকাশে
আমি পড়ে থাকি এক নির্জন, নিঃস্তব্ধ ঘরের কোণে,
অজস্র মৃত মানুষের পাশে...

রিজওয়ানুল ইসলাম রুদ্র
৩০-০৯-২০০৯ খ্রি:
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×