somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট এবং আমাদের দেশপ্রেম

১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#ক্রিকেট_এবং_আমাদের_দেশপ্রেম।
আজকে ফেসবুকের ট্রল পেইজগুলোতে ঘুরছিলাম। হঠাত দেখি একজন কোহলির ছবির সাথে একটা কুকুরের ছবি জুড়ে দিছে। কেন ভাই তোরে কি কুত্তায় কামড়াইছে? অযথাই খুচাইতে যাস কেন? তোর কারনে কালকে যখন আমাদের কারো ছবি নিয়া এরকম করবে তখন তোর কি হবে জানিনা, আরো হাজারটা মানুষের জ্বলবে। শুরু হবে পাল্টাপাল্টি আক্রমন।
ক্রিকেট নিয়ে আমাদের সবারই আবেগ বেশি। এটা অস্বীকার করার উপায় নাই। আমার নিজেরও অনেক বেশি। গত আঠার বছরে বাংলাদেশের খেলা একান্ত অপারগ না হইলে মিস করি নাই। চোখের সামনে আশির নিচে অল আউট হইতে দেখছি, এক দিনে দুইবার অল আউট হইতে দেখছি, কার্ডিফের ছক্কা দেখছি, দুই রানে হার দেখছি, এক রানে হার দেখছি। টেলরের ছক্কা দেখছি, মাশরাফিরে গালি দিছি, আজকে তাকে দিনে দুইবার স্যালুট করি। আবেগ থাকবেই কারন এইটাই একমাত্র জায়গা যেখানে আমরা অনেকের চেয়ে এগিয়ে যাচ্ছি।
কিন্তু কথা হচ্ছে আমাদের এই আবেগের একটা সীমা থাকা উচিত। বাস্তবতা বোঝা উচিত।
ফেইসবুকে ইন্ডিয়াকে আর পাকিস্তানকে গালভরা দুইটা গালি দিয়ে কি দেশপ্রেমটা আমি জাহির করতে যাচ্ছি? শুধু ওদেরকে গালি দিয়েও ক্ষান্ত হচ্ছি না। আমার নিজের দেশের প্লেয়ারদেরও ছেড়ে দিচ্ছি না।
ইন্ডিয়া পাকিস্তানকে গালি দিচ্ছি। কি বলে গালি দিচ্ছি? ইন্ডিয়া ধর্ষনের দেশ, ইন্ডিয়ার মানুষ রাস্তায় হাগে। পাকিস্তানকে কি বলে গালি দিচ্ছি? ওরা জংগী দেশ। মারখোর।
ভাইরে কই বাস করতেছি কোন ধারনা আছে আমাদের? ইন্ডিয়া পাকিস্তান যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। ইন্ডিয়া তথ্য প্রযুক্তি, ব্যাবসা বানিজ্য, পড়ালেখায় এমনিকি রাজনীতিতেও যোজন যোজন এগিয়ে আছে। অন্যদিকে পাকিস্তান সন্ত্রাসবাদী অধ্যূষিত অঞ্চল, এই কথা সত্যি, কিন্তু এরপরেও ওরা বিভিন্ন সেক্টরে যে পরিমান উন্নত সেটা ঈর্ষনীয়। এই দুইটা দেশই পারমানবিক শক্তিধর। নিজেদের যুদ্ধ সরঞ্জাম বানানোর ক্ষমতা নিজেরাই অর্জন করেছে। ওদের বিভিন্ন শিল্প বিশ্বনন্দিত। বিশ্বের যেকোন দেশে যান, সব জায়গায় ওদের প্রাধান্য। এর কারনটা কি জানেন? ওরা আর যাই করুক, দিন শেষে নিজের দেশের স্বার্থ চিন্তা করে। যেখানে আমরা ভেজাল খাওয়ায়ে একটা ব্রয়লার জেনারেশন তৈরি করছি।

খেলার সাথে রাজনীতি মিশাবেন, অবশ্যই মিশাবেন।এজন্য ওদের চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করেন আগে। ওদের সমানে সমান হওয়ার চেষ্টা করেন আগে। আমাদের খেলোয়াড়েরা তো তাদের কাজটা নিষ্ঠার সাথে করছেন, আপনি আমি কি আমাদের নিজেদের কাজটা ঠিকমত করছি? যদি সত্যিই ওদেরকে ছাড়িয়ে যেতে চাই, তবে সব সেক্টরেই উন্নতি করতে হবে। তা নাহলে আমাদের এই আস্ফালন বৃথা যাবে।
(আমি কখনোই গুছিয়ে কথা বলার মানুষ না, কিন্তু বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারটা চরমভাবে ফিল করছিলাম, তাই লেখাটা লেখার লোভ সামলাইতে পারলাম না। আমার খুব ইচ্ছা একটা প্রজন্ম দেখার যারা খালি ক্রিকেটে না, সব সেক্টরেই ইন্ডিয়া পাকিস্তানের উপর ডমিনেট করবে। ভারতের বাংলাদেশের প্রতি বিমাতাসুলভ আচরন আর পাকিস্তানের সাথে তিক্ত অতীতের কারনে ওদের প্রতি চরম বিতৃষ্ণা। আর ঠিক সেকারনেই শুধু ক্রিকেটের প্রতিকী জয় না, বাস্তবিক অর্থেই সব দিক দিয়ে ওদের সাথে জয় চাই।)
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×