ফেইসবুকের কুফল
০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেইসবুকের দুইটা মারাত্মক কুফল আমি ফেস করেছি। এই দুইটা কুফলের দুইদিন আমার কাছে হাস্যময় স্মরণীয়।
প্রথম কুফল:
রাত তখন ১২ টা। হ্যাপি নিউ ইয়ার এর একটা স্ট্যাটাস লিখতে লিখতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। প্রচন্ড শীত আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন ছিল। ৫ হাত দূরে কিছু দেখা যাচ্ছেনা। আমার থেকে ৮-১০ হাত সামনে আমার সঙ্গী একজন লাইট হাতে হাঁটছিল। আমি মোবাইলের দিকে তাকিয়ে একমনে লিখে যাচ্ছি আর হাঁটছি। আচমকা মনে হল আমি খুব দ্রুত অনেক নিচে পড়ে গেলাম। মোবাইল টা অামার হাতেই ছিল, অামিও দাঁড়িয়েই ছিলাম, তবে রাস্তা থেকে মিনিমাম দশহাত নিচে একটা পানিহীন পুকুরের মধ্যে। আমার সাথে থাকা সঙ্গীকে ডাক দিতেই সে লাইট নিয়ে এদিক সেদিক আমাকে খুঁজতে শুরু করলো। ভাই আপনি কোথায়? অামি পুকুরের নিচ থেকে জবাব দেওয়াতে সেতো অবাক। টর্চ লাইটের আলোতে পুকুর থেকে উঠে এলাম। ভাগ্যিস গায়ে জ্যাকেট আর পায়ে কেট্স জুতা ছিল, পুকুরের পাড়ের ঘাসগুলো শিশিরে ভেজা ছিল। যদি এগুলো না থাকতো অার পুকুরে পানি থাকতো তাহলে এই কনকনে শীতের রাতে আমার কি অবস্থা হত।
দ্বিতীয় কুফল:
অফিস থেকে বাসায় ফিরছি। পথিমধ্যে প্রতিদিনের ন্যায় জ্যামে পড়লাম। জ্যামে তো অার শুধু শুধু বসে থাকা যায়না। তাই ফেইসবুকের ফেস দেখা শুরু করলাম। কিছুক্ষণ পর গাড়ী চলা শুরু করলো। যখন ফেস দেখা শেষ করে বাইরে তাকালাম, দেখি আমার গন্তব্যস্থল ফেলে আরো দুই কিলোমিটার চলে এসেছি। কেমন লাগে!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন