(উৎসর্গ : নারায়ণগঞ্জ গণজাগরণমেঞ্চর উদ্যোক্তার সদ্য খুন হওয়া স্কুল পড়ুয়া ছেলে ত্বকিকে)
ভয় নেই, শান্তিতে ঘুমিয়ে থাক
প্রতিশোধের আগুন বুকে চেপে
আমিতো জেগে আছি কলম নিয়ে
নতুন একটি সাহসী কবিতা লিখতে
যা তোমার খুনীর মৃত্যুদন্ডের আদেশনামা
যা তোমার ঘাতকের ঘাতক
মৌলবাদীর বুক বিদ্ধকারী মেশিনগান
ভয় নেই শান্তিতে ঘুমাও
ওদের অট্টহাসিতে কষ্ট পেওনা
জয় আমাদের হবেই
ক্ষমা করো
বাঁচানোর শপথ নিয়ে
মরতে শিখেছি
তবু তোমাকে বাঁচাতে পারলাম না
তোমার মৃত্যুর মৃত্যু দেয়ার আগে
উড়াতে পারিনি জয়ের পতাকা
তোমাদের বাঁচাবো তাই এত আয়োজন
থানায় জেলায় আনাচে কানাচে মঞ্চ, গণজাগরণ
তোমাদের বাঁচাতেইতো সেই কবে থেকে
এক মুহূর্তের জন্যও ঘুমায় না শাহবাগ
তোমাদের জন্যইতো কাফন মাথায় নিয়ে
সেই কবে থেকে ঘুরছি তপ্ত রাজপথে
মুখে দ্রোহী স্লোগান, এর মধ্যেও ওরা লাশ
পাঠাচ্ছে, একের পর এক উপহার!
তুমিই বল ত্বকি, এরপরও কি
আমি নববধূর হাত ধরে নিশ্চুপ
ঘরের কোনে খুঁজতে থাকব
ভাগ্য রেখা, বিদ্যাযোগ
হিসাবরক্ষকের মত গুনতেই থাকব
ত্বকিদের ক্ষতবিক্ষত লাশ
নাকি খুনি হব, মস্ত বড় খুনি?
(কবিতাটি আমার (তৃতীয়পক্ষ) প্রথম আলোর ব্লগে সদ্য প্রকাশিত)View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




