পরশু দিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত সাড়ে ১১টা। ওত রাতে আবার ভাত রান্না করে খাওয়া এ নিয়ে দুঃশ্চিন্তার একপর্যায়ে হোটেল থেকে ভাত-তরকারি কিনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যাই হোক গ্যাস্ট্রিকের সমস্যা থাকায় তরকারি না কিনে শুদু ভাত আর ডাল বাসায় নিয়ে যাওয়ার বিষয়ে মনস্থির করলাম। ভাবলাম বাসায় গিয়ে একটি ডিম ভেজে নেব। এতে খুব বেশী সময় লাগবেনা। সবমিলিয়ে ভাত, ডাল ও ডিমভাজা দিয়ে রাতের খাবারটা বেশ চলে যাবে। পরিকল্পনা অনুয়ায়ি বাসার সামনের একটি হোটেল থেকে এসব কিনলাম। এর মধ্যে এক সংগীত পিরচালক বন্ধু ফোন করলে ভাত-ডাল ভরা কাগজের ঠোঙা হাতে নিয়ে সড়কের পাশেই দাঁড়ালাম। ওই বন্ধুর বাসা ওই এলাকায়ই। যাই হোক এর মধ্যে একটি নীল ট্যাক্সিক্যাবে করে থানা পুলিশের একটি দল যাচ্ছিল। ট্যাক্সিটি আমাকে অতিক্রমকালে ভিতরের কয়েকজন পুলিশের চোখ আমার দিকে। তবুও ট্যাক্সিটি চলে গেল ধীর গতিতে। আমাকে যে তারা সন্দেহ করেছে তা বুঝতে বাকি রইল না, কিন্তু কেন এই সন্দেহ তা তাৎক্ষনিক বুঝতে পারিনি। এর মধ্যে ওই বন্ধু চলে এলেন। এ সময় আশ্চর্যজনকভাবে ট্যাক্সিটি ফের আমার উল্টা পাশে এসে দাঁড়াল। এর মধ্যে আমার মোবাইলে একটি ফোন ঢুকায় আমি কথা বলছিলাম। হাতের তালুতে সেই ভাত ভরা ঠোঙাটি। পাশে দাঁড়ানো সংগীত পরিচালক বন্ধু। ট্যাক্সি থেকে একজন পুলিশ আমার দিকে আসল। এসেই আমার ঠোঙায় হাত। ভাত দেখেই বলল, `দূর মিয়্যা'। বলে দ্রুত চলে গেল। পুলিশ হয়ত ভেবেছিল, ঠোঙায় ককটেল বা মদের বোতল। আমি হাসি আর চেপে রাখতে পারলাম না। আমার পাশে দাঁড়ানো ওই বন্ধু বলল, পুলিশ সদস্য বুঝি আপনার পরিচিত। আমি কোন উত্তর দিলাম না, শুধু হাসলাম। ওই পুলিশ সদস্যর মন্তব্যটি এমন ছিল যে, প্রত্যামিত জিনিস সে হারিয়ে ফেলেছে।
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।