এস একদিন জোসনা রাতে
দেবো অসম্প্রদায়িক হাসনাহেনার সুবাস
দেখবে কী ভালো লাগে!
এস খুনী কোন এক জোসনা রাতে
আমি খুন হতে চাই, আমি খুন হতে চাই
তোমার হাতে
তুমি কী গোলাপ নিয়ে আসবে খুনী
নাকী আবারও রক্তে রাঙাবে হাত!
খুনী, আমি তোমার হাতেই খুন হতে চাই!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




