প্লিজ- প্রশ্ন করো না, একটিও না
আমি জানি না, কিচ্ছু জানি না!
শুধু অসহায় ল্যাম্প-পোস্ট হয়ে
দাঁড়িয়ে আছি; নিভু নিভু বাতি
তবু আমাকেই কেন ভয়?
প্লিজ- প্রশ্ন করো না, একটিও নয়
এখানে এখন নজরুলের অগ্নীবীনা
শব্দ করে বাজাতে পারে না কেউ
ভেড়ে না রবীর সোনার তরীও
শুধু উন্মাদ হাতে খোলা তরবারী নিয়ে
খেলা করে দানবের দল।
প্লিজ- প্রশ্ন করো না, একটিও নয়
কে দানব, কে মানব; কেইবা অশরীরি
কে কাকে খুঁজছে, কাকে গুজছে অচীন দেশে
আমি জানি না, একদম জানি না!
প্লিজ- প্রশ্ন করো না, একটিও নয়।


সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




