থানায় ছিলাম এক রাতের কিছুক্ষন!কাল পুলিশের পিটা খেয়ে ১৬ কলা পূর্ণ করলাম!
সেদিন ছিল T20 এর ফাইনাল! আমরা রাস্তায়... খামারবাড়ি তে খেজুর বাগানের ঐ যায়গায় জ্যাম এ আটকাইলাম! ওরে জ্যাম তো ছাড়েই না... দাঁড়ায় আছি তো আছি! ৬.২৫ এর দিকে জ্যাম এ আটকাইলাম, সময় গড়াতে গড়াতে ৭ টা... জ্যাম ছাড়েই না! বাসের কিছু বড় ভাই আগায়ে গেল, শুনে এই পথ দিয়ে দেশের অধিপতি যাবেন তাই রাস্তা বন্ধ!
তো তিনি কয়টা বাজে যাবেন?
৮ টা বাজে...
এত আগে রাস্তা বন্ধ ক্যান? বন্ধ বন্ধই! আজব ব্যাপার! আরে বাল... উনি বিনোদন এ যাবেন, আমাদের এত কস্ট ক্যান? আমাদের ঘরে কি যাওয়া লাগবে না? গরমে মেজাজটা গরম হইল... বললাম রাস্তা চাড়েন! বালের পুলিশ রাস্তা ছাড়ব না... আর আমাদের দেখে সাধারন মানুষ ও সাহস পাইল! তারা একযোগে হর্ন বাজাইতে লাগলো... আমারা তখন সবাইকে বললাম আপনারা যান... এ দিকে পুলিশ ছাড়ে না... এক প্রকার জোর করেই ছাড়ালাম! সবাই তো মহা উল্লাসিত... সবাই আমাদের কাছে খুব কৃতজ্ঞতা জানাচ্ছে গাড়ির জানলা দিয়ে মুখ বের করে...
হটাত দেখি, পুলিশ আমাদের ভার্সিটির দুই ভাইয়ের কলার ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে... আমি তাকে টান দিয়ে পুলিশের হাত থেকে ছুটাতে চাইলাম!
হটাত দেখি আমার দম বন্ধ হয়ে এলো! দেখি পিঠের উপর প্রচন্ড ব্যাথা... তাকায়ে দেখি পুলিশ তাদের হাতের শটগান দিয়ে প্রচন্ড জোরে ভার্সিটির ছেলেদের মারছে... আমার পীঠে শটগান এর হাতলের প্রচন্ড আঘাত!
এরপর ভার্সিটি বাসের সবাই মিলে তাদের বিরুদ্ধে লড়তে গেলাম! দেখলাম দাঙ্গা পুলিশ টিয়ারশেল, লাঠি নিয়ে প্রস্তুত! তখন পুলিশের এক বড় কর্তা এসে মাফ চাইল... কিন্তু এটা কোন বিচার না...
বড় ক্ষোভ হয়, ক্যান মানুষ এমন! nero fiddled, while rome burns! তার কাছে বিনোদন, খেলা দেখা আর সাধারন মানুষের মরণ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



