Believe it or not...
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাইমারী শিক্ষকের প্রাইভেট সেক্রেটারী!(রাতের ব্লগারদের জন্য রিপোস্ট)
এ ঘটনার খবর পাওয়া গেছে পাবনা জেলার কাশিনাথপুরে।
কাশিনাথপুর গোটেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান তার ব্যক্তিগত এবং স্কুলের সমস্ত কাজগুলো গুছিয়ে রাখতে তার পাওয়া মাসিক বেতনের এক তৃতীয়াংশ খরচ করে একজন গ্রাজুয়েট বেকারকে ব্যক্তিগত সচিব হিসেবে গতকাল নিয়োগ দিয়েছেন। রীতিমত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ নিয়োগ দেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আলাপকালে ফজলুর রহমান বলেন---প্রাইমারী স্কুলে আমি টাকার জন্য চাকরী করছি না। মূলত ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম প্রাইমারী শিক্ষক হয়ে ছোট ছোট বাচ্চাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলব। তাই তো কলেজের প্রভাষক পদে চাকরীর সুযোগ পেয়েও যাইনি। একজন ব্যাক্তিগত সচিব নিয়োগ দিয়েছি, কারণ আমার কাজকে বেগবান করতে এবং স্বপ্নকে সত্যি করতে একজন সহযোগী দরকার। তাই আমাকে এ কাজটি করতে হয়েছে। জানা যায় ফজলুর রহমান পদার্থ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স করে শিক্ষায় সার্টিফিকেট কোর্সসহ ডিপ্লোমা কোর্সও করেছেন। বেশ কয়েকটি ভাল চাকরির সুযোগ পেয়েও তিনি সে সুযোগ গ্রহণ করেন নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন