somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: মেডিকেল ভর্তি- আপনার মতামত কি?

১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিকেল কলেজে এবার ভর্তি পরীক্ষা হবে না বরং জিপিএ-এর ভিত্তিতে ভর্তি নেয়া হবে- স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এরকম একটা সিদ্ধান্ত নেযা হয়েছে যা সারা দেশবাসীর কাছে এখন আলোচনার বিষয়।

ব্যক্তিগতভাবে আমি মনে করি না, মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে এ রকম সিদ্ধান্ত আসতে পারে কিংবা অন্যেরা কেউ এ সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারে। বুয়েট এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দেবার জন্য ছাত্রছাত্রীরা যতটুকু পড়াশোনা ইন্টারমিডিয়েট জীবনে পড়ে তার চেয়ে অনেক গুণ বেশি পড়ে কোচিং এর সময় কিংবা ভর্তি পরীক্ষার আগে। এই পরীক্ষাগুলোতে মেধার সঠিক যাচাই হয়। এস.এস.সি/এইচ.এস.সি তে ভাল রেজাল্ট না করতে পারা অনেকেই কিন্তু শ্রম আর মেধার সঠিক সমন্বয়টা ভর্তি পরীক্ষায় দেখাতে পারে। কাজেই আমি মনে করি ভর্তি পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ।

আবার আরেকটা বিষয় উল্লেখ্য যে, যেহেতু গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি কাজেই ভর্তির ক্ষেত্রে তাদের প্রাপ্ত নাম্বার মূল্যায়ন করা হবে- সিদ্ধান্ত অনেকটা এরকমই। কিন্তু কে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তাতো গ্রেডিং সিস্টেমের আলোচ্য বিষয় নয়। এক্ষেত্রে প্রাপ্ত নম্বরটাও কেউ জানে না। জানার দরকারটাই বা কোথায়, কেননা ৮০ পেলেই যদি এ+ হয় কেউ কেন কষ্ট করে ৯০/৯৫ পেতে চাইবে? একজন ছাত্র হিসেবে আমি মনে করি ৮০ পাওয়া যত কঠিন তার চেয়ে অনেক কঠিন ৯৫ পাওয়া। কাজেই যদি মার্ক- কাউন্ট করতেই হয় তাহলে এখন এটা ঘোষনা দেয়াই শ্রেয় যে, "পরবর্তী এস.এস.সি যারা দেবে তাদের ব্যাচ থেকে ভর্তি পরীক্ষা ছাড়া গ্রেডিং এবং মার্কস এর ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি নেয়া হবে"... সেটা অনেকটা গ্রহণযোগ্য হবে, যদিও পুরাপুরি নয়। তবে এক্ষেত্রে দেখা যাবে যে, গ্রেডিং পদ্ধতি ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে এবং আবার পূর্ববর্তী পদ্ধতিতেই আমরা ফিরে যেতে থাকবো।

কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য সরকার এরকম পদক্ষেপ নিচ্ছে যা কিনা আদতে "ভর্তি দুর্নীতি" ছাড়া আর কিছুই নয়। আমার এই মতের যারা বিরোধীতা করেন তাদের কাছে আমার দাবী একটাই, যদি এই পদ্ধতিতে ভর্তি নেয়া হয় তাহলে ভর্তির পরে দয়া করে একটা সার্ভে করবেন এবং দেখবেন যে, কার ফ্যামিলী ব্যাকগ্রাউন্ড কী, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী ইত্যাদি ইত্যাদি! এখানে ক্ষমতাবানরা লাভবান হবেন এবং ক্ষমতাহীনরা আরো ক্ষতির সম্মুখীন হবেন। এটাই তো সর্বক্ষেত্রে ঘটছে!

জানি আমার এই লেখা হয়তো অনেকের নজরেই আসবে না। কিন্তু আমার মনে হয় এখনো আমাদের হাতে সময় আছে, এখনো ছোট ভাইবোনদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য আমরা একটা প্রতিবাদ অন্তত করতে পারি। কি বলেন, পারি না?
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×