somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে যাই বলুক তালগাছটা আমার...

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মত দেশে হরতাল কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারেনা। তোমরা সারাদেশে একদিন পূর্ণদিবস হরতাল ডাকো মানে হচ্ছে তোমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১৬ কোটি মানুষের ১ দিনের রুটিরুজির পেটে লাথি মারো। তোমরা ভাল করেই জানো যে তোমাদের ডাকা হরতালে সারাদেশে কোথাও না কোথাও কেউ না কেউ খুন হবে। তা জানা সত্বেও তোমরা হরতাল দাও। তার মানে কি?? মানে এই যে তোমরা প্রত্যক্ষ আর পরোক্ষভাবে খুনের সাথে জড়িত। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা হতে পারেনা। এসব হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকান্ড। হরতালের বদলে তোমরা সমাবেশ কর, মানববন্ধন কর, অনশন কর। কিন্তু নাহ, তোমরা তা করবেনা। কারণ কি?? হরতালে তো তোমাদের মাঠে নামতে হয়না বা প্রত্যক্ষভাবে অংশও নিতে হয়না। কিন্তু সমাবেশ, মানববন্ধন, অনশন এসবে তো তোমাদের সশরীরে অংশ না নিলে চলেনা। এমন না যে এসব বিএনপি প্রথম করছে। আজকের সরকারি দল যখন বিরোধী দলে ছিলো তারা সবকিছু ছাড়িয়ে গিয়েছিলো। তোমাদের কারোরই দেশ বা দেশের মানুষের প্রতি বিন্দুমাত্র ভালবাসা নেই। তোমরা শুধু জানো কি করে পুরো দেশের মানুষকে অশান্তিতে রেখে তাঁদের রক্তে রঞ্জিত পথের উপর দিয়ে হেটে ছড়ি ঘুরাতে হয়। তোমরা ভাবো তোমাদের অবস্থান থেকে তোমরা সঠিক। "যে যাই বলুক তালগাছটা আমার"।
ধর্মপাপীরা যখন ধর্মজ্ঞানীর লেবাস পরে ধর্ম নিয়ে ব্যবসা করে আর তোমরা তাদের মাথায় তুলে নাচ। নিজ নিজ প্রয়োজনে তোমরা তাদের রক্ষিতার মত ব্যবহার করেছ। তোমাদের নীতি নিয়ে প্রশ্ন করলে তোমরা তার মাঝে ধর্ম টেনে আনো। যুক্তি তর্কে আসতে তোমাদের যত ভয়। শক্তির মহড়া দিয়ে তোমরা সাফারি স্যুট পরে একে অন্যের সাথে রঙ্গীন গ্লাসে ঠোকাঠুকি করবে কিন্তু প্রশ্ন উঠলেই ন্যাপকিনে ঠোঁট মুছে বলবে সে আমার কে রে?? নিজ আশ্রয়দাতাকে তোমরা বেমালুম ভুলে যাও আর জন্মদিবস বিভ্রাটে তোমাদের কেক নিয়ে মারামারি। যে মাঝি ঝড়ের সময় তোমাদের সমুদ্র পার করেছে তোমরা তারে বল তুই কে??
৮০ আর ৯০ এর দশকে ছাত্রদলের অনেক নেতাকর্মী জামাত-শিবিরের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল। ম্যাডামের কাছে এ নিয়ে আমার কোন প্রশ্ন নাই। কারণ তার নাকি দয়ার শরীর। তিনি সবাইকেই নাকি মাফ করে দেন। নিজ স্বামীর হত্যাকারীর সাথে যেখানে হাত মেলাতে উনার কোন আপত্তি নেই সেখানে সেই কোন সালে কোন কর্মী মরেছে তা মনে রেখে কি হবে? আমার প্রশ্ন হচ্ছে শিবিরের হাতে খুন হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের পরিবার পরিজনদের কাছে। আপনরা কি এখনো দলটির সাথে আছেন??
সময় অনেক গত হয়েছে, গা ঝাড়া দিয়ে উঠেছে কুলিনতা আর বক ফকিরেরা। শপথ বাক্যগুলো যেন এক একটি রম্য গদ্য। বুদ্ধি বিক্রতেরা দিবারাত্রি বুদ্ধি বিলিয়ে যাচ্ছে। দেহের সমস্ত বল গলায় একত্রিত করে তীরবেগে ছোড়াছুড়ি করছে শব্দ বান। কিন্তু আলোর মশাল নিয়ে পথ দেখানোর সময় নেই কারও। এক একজন এক এক ফরমূলা দেয় কিন্তু দিন শেষে কড়কড়ে কাগজের টুকরো পেয়ে সব ভুলে যায়। পরের দিনটি আসে আর নব উদ্যমে শুরু হয় আরেক শব্দ তীরন্দাজি!
(চলমান...)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×