somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুহুলআমিন চৌধুরি
স্বাধিনতার শত সহস্র, লক্ষ কোটি সুফল - কিন্তু একটি মাত্র “কুফল” - দেশের নিতি নির্ধারণে অযোগ্য লোকেরা সব উচ্চাশনে - রাজনিতিতে ও প্রশাসনে - ফলে দেশটি যথাযথভাবে উন্নতিতে আগাতে পারছে না। তারপরেও যে টুকু এগিয়েছে সব টুকু ব্যাক্তি উদ্যোগে - সরকারের ভূ

হাজারো আবিষ্কারে বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্বে নন্দিত - কিন্তু তারা অনাদরে আমলাদের ও নেতাদের কর্তব্যপরায়নতা দায়িত্ববোধ ও আন্তরিকতার অভাবে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা পায় নি - রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা ও উচ্চতর প্রশিক্ষণ পেলে আরো দক্ষ আবিষ্কারক হতে পারে বাংলাদেশের ছেলে মেয়েরা -

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে সমাজ তার হাজার বছরের শ্রেষ্ট বিজ্ঞানীদের কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠের ধর্মের না হওয়ায় সম্মান দিতে জানে না - এদেশের সন্তান জগদীশ চন্দ্র বসু- প্রফুল্ল চন্দ্র রায়-সত্যেন বসু- মেঘনাথ সাহা- প্রমুখ যারা এশিয়ায় আধুনিক বিজ্ঞানে পথিকৃৎ, যারা কেবল মেধা-শ্রম দিয়ে বিজ্ঞানের সেবা করেননি, নিজস্ব পারিবারিক সম্পদও ব্যবহার করেছেন, যারা মানব প্রেমেও ছিলেন অনুসরণীয়-
অতি সম্প্রতিক নিত্য নতুন আবিষ্কারকগণ সরকারি পৃষ্টপোষকতা ও সহায়তার (অন্তত স্বল্প সুদে ব্যাংক ঋণ) অভাবে হারিয়ে যাচ্ছে "উদ্ভাবনি" স্পৃহা !
(1) স্টবেরি, মালটা, আপেল, কমলা, চেরি আমাদের দেশে হবে (জন্মাবে) আমরা কোনো দিন ভেবেছি ?
(2) বারো মাস আম পাওয়া যেতে পারে, আমরা কি কোনো দিন কল্পনা করেছি ?
(3) আমাদের দেশের সন্তানেরা (ছেলে মেয়েরা) এমন সব আবিষ্কার করে যা পৃথিবিতে প্রথম ও অদ্বিতিয় – যেমন প্রি পেইড বিদ্যুত কার্ড (বিদ্যুত খাতে দুর্নিতি কমাবে বলে) - কিন্তু আমলাদের অসহযোগিতায় ও নেতাদের অবহেলায় এবং অমনোয়োগিতায় ছেলেরা (ছয় জন) বিদেশে বিক্রি করে দিয়েছে এবং নিজেরাও বিদেশে চলে গেছে – আমার দেশ বিদ্যুতের সেই প্রি পেইড কার্ড কিনে এনে ঢাকার উত্তরাতে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করতে শুরু করেছে – অভাগা বা হতভাগা আর কাকে বলে ?
(4) ‘স্বল্প মূল্যে আই. পি. এস. আবিষ্কার’ করেছে বরগুনার ছেলে রহিম – আমলাদের ও নেতাদের পৃষ্ঠপোষকতা পায় নি- ব্যাপক উৎপাদন ও বাজারজাত করতে পারেনি-
(5) দিনাজপুরের ছেলে শহিদ আবিষ্কার করেছে ‘বিনা জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন’ - কিন্তু আমলাদের ও নেতাদের পৃষ্ঠপোষকতা পায় নি –
(6) চীন জাপানের অনুরূপ ‘খুচরা যন্ত্রাংশ তৈরি’ করছে জিঞ্জিরায় অদক্ষ অশিক্ষিত ক্ষুদে আবিষ্কারকেরা (শ্রমিকরা) - তারা আমলাদের ও নেতাদের পৃষ্ঠপোষকতা পায় নি - প্রশিক্ষণ পেলে ও রাষ্ট্রিয় (সরকারি) পৃষ্ঠপোষকতা পেলে আরো দক্ষ আবিষ্কারক হতে পারে তারা -
(7) ‘মহাজাগতিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি ‘ আবিষ্কার করেছেন বঙ্গ সন্তান আহমেদ এফ. কামাল –
(8) ‘মোটর সাইকেল চুরি রোধে মোটর গার্ড ’ আবিষ্কার করেছে ইলিয়াস –
(9) ‘চুরি রোধে ইলেকট্রিক সিকিউরিটি গার্ড ’ আবিষ্কার করেছে সিরাজগঞ্জের মোর্শেদুল ইসলাম সনেট - কিন্তু আমলাদের ও নেতাদের কোনো পৃষ্ঠপোষকতা পায় নি-
(10) ‘জ্বালনি বিহিত হেলিকপ্টার আবিষ্কার’ করেছে বাংলাদেশের সন্তান –
(11) বাংলাদেশি বিজ্ঞানী আতাউল করিম’র ‘ভাসমান ট্রেন আবিষ্কার’ –
(12) আশীষ পাল, ‘ইকো কুলারের উদ্ভাবক’ - প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি করা সম্ভব শীতাতপ নিয়ন্ত্রণ (এ.সি) যন্ত্র –
(13) বাংলাদেশি বিজ্ঞানি আবিষ্কার করেছে ‘সৌর শক্তি চালিত অটো রিকসা’-
(14) বিশ্বকে তাক লাগিয়ে ‘ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার’ করেছেন চট্টগ্রামের রায়হান –
(15) ‘ বিদ্যুৎ বিহিন প্রাকৃতিক হিমাগার’ আবিষ্কার করেছেন দিনাজপুর বিরগঞ্জ/কাহারোল উপজেলার কৃষিবিদ তৌহিদুল ইসলাম বকুল-
(16) ‘জ্বালানি সাশ্রয়ি গাড়ি আবিষ্কারক’ বরিশালের জিসান হাওলাদার ঈসা –

এমনি হাজারো আবিষ্কারে বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্বে নন্দিত - কিন্তু তারা অনাদরে আমলাদের ও নেতাদের কর্তব্যপরায়নতা দায়িত্ববোধ ও আন্তরিকতার অভাবে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা পায় নি - রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা ও উচ্চতর প্রশিক্ষণ পেলে আরো দক্ষ আবিষ্কারক হতে পারে বাংলাদেশের ছেলে মেয়েরা - কিন্তু না পাওয়ার ফলে তা অংকুরেই মরে যাচ্ছে বা বিদেশ কিনে নিয়ে যাচ্ছে –
এসব আবিষ্কারকদের রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা ও উচ্চতর প্রশিক্ষণ এবং ব্যাপক উতপাদন ও বাজারজাতকরণের জন্যে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি - নিদেনপক্ষে বিনা সুদে ব্যাংক ঋণ বা সামান্য সুদে (নাম মাত্র সুদে) ব্যাংক ঋণের ব্যবস্থা করলেও এসব আবিষ্কারকদের উতসাহ বা প্রেরণা দেয়া হতে পারে ।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×