কয়েক দিন আগে বাড়ী থেকে আসলাম। পথে পথে কতো উৎকণ্ঠা! সন্ধা হওয়ার পর থেকে পুরো পথে ড্রাইভার, হেলপার, সুপার ভাইজার বাসের জানালা খুলতেই দিলেন না। পাছে ............। পথে ঘুমিয়ে ছিলাম। চৌদ্দগ্রামে নাস্তা বিরতির পর যখন বাসে উঠলাম, ড্রাইভার বললেন- ফকীরাপুলে আমাদের পেছনে ইউনিক পরিবহনের যে বাসটি ছিলো, সেটা অগ্নিসংযোগের শিকার হয়েছে।
যখন বাড়ীতে ছিলাম এ জাতীয় খবর তখনও শুনেছি, মাদ্রাসায় আসার পরও প্রতিনিয়তই শুনছি। গুম, খুন, অগ্নিসংযোগ, গ্রেফতার জাতীয় খবর শুনতে শুনতে মানুষের এক প্রকার সয়ে গেছে। সবাই এসবকে জীবনের প্রাত্যাহিক সংবাদ হিসাবেই ধরে নিয়েছে। রাঘব-বোয়ালদের বেলায় হলে কিছুটা উচ্চ বাচ্য হয়, অন্যথা এখন মনে হয় এসব মোটা শিরোনামে ছাপানোর মতো কোনো নয়। আমাদের জীবন কি এভাবে শুধু ‘ছাড়বো না ও নামবো না’র মাঝে পিষ্ট হতেই থাকবে? এর কি কোনো সুরাহা হবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





