somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রইস উদ্দিন খান
আমি রইস উদ্দিন খান , অধিক মানুষের শহর ঢাকায় বসবাস করি । ভাল লাগে কবিতা লিখতে, গান লিখতে, গানের সুরারোপ করতে আর গল্প লিখতে । ২০১৮ তে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় নাম দেই "দোষমুক্ত" ।

# মানসম্মত প্রকাশক চাই #

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই ছাপানোর উদ্দেশ্যে কয়েকটি প্রকাশনীর সাথে যোগাযোগ করলাম । অধিকাংশ জনের একই সুর ,আমরা নতুন লেখকদের বইয়ে অর্থায়ন করি না । পুরনো এবং সুনামধন্য লেখক দের ক্ষেত্রে করি । অর্থাৎ একজন লেখককে জন্ম গ্রহণ করতে হবে সুনামধন্য হয়ে।
তাহলে কি নতুন লেখকরা কোন সুযোগ পাবে না ?



নতুন লেখকদের বই ছাপা হবে তাদের নিজেদের খরচে। কারণ তাদের বই বিক্রি হয় না যে কারণে প্রকাশনা খুব ক্ষতিগ্রস্ত হয় । তা আমি জানি, আমাদের দেশের প্রকাশনীগুলো সরকারের কাছ থেকে খুব একটা সহযোগিতা পায় না । সকল খরচ তাদের নিজেরই বহন করতে হয় । এমনকি কাগজ মারফত অনেক দেশে প্রকাশকদের কমিশন দেওয়া হয়, মূল্য ছাড় দেয়া হয় কিন্তু এদেশে হয় না । অনেক দেশে সরকার প্রকাশনীগুলো থেকে বই ক্রয় করে সরকারি লাইব্রেরীগুলোতে সরবরাহ করে । এতে বইয়ের প্রসার এবং লেখক এর পরিচিতি ঘটে, সাথে সাথে লাভবান হয় প্রকাশক ও লেখক । উভয় অনুপ্রাণিত হয় পরবর্তী কাজের জন্য , বৃদ্ধি পায় কাজের মান এবং লেখক এর আস্থা । পরের দেশের গল্প বাবুই পাখির কাছে করে লাভ নেই , বাবুই পাখি কুড়েঘরেই সুখী । হয়তো তাই এখন আর বাবুই পাখিও দেখিনা কুড়েরঘরও দেখিনা । তবে হরহামেশা চড়ূইকে দেখতে পাই ।
প্রসঙ্গে ফিরে আসি, নতুনদের জন্য সুখবর আছে । অর্থ দিলেই তাদের বই ছাপা হবে । আমি বললাম,আগে যাচাই বাছাই করে নিরীক্ষণ করে দেখুন বইটি প্রকাশের যোগ্য কিনা । সেই ফুরসত তাদের কাছে নেই , অর্ধ শতাংশ অর্থ প্রদান করলেই আপনার বইটি চলে যাবে ছাপার জন্য । মানের দিকে তারা ফিরেও চাইবে না । এই যখন রঙিন মলাটে সুমিষ্ট ভাষায় সাহিত্যের অবস্থা তখন আমার মনে সংশয় । আমি একোন বাজারে আমার বই প্রকাশ করব ।
যেখানে মেধাও খরচ হয় লেখকের, অর্থও খরচ হয় লেখকের । অবশেষে অধিকাংশ প্রকাশক বলবে বাজারে ভালো মানের লেখক, কবি, সাহিত্যিক নেই । আর আমি যেতে যেতে বলবো __
“ তোমাদের কাছে কি আছে খাঁটি কষ্টিপাথর
নিজেকে ঘষে যাচাই করে নিতাম ।“
সুনামধন্য সুপরিচিত লেখকদের কথা কি বলবো । তারা বড়ই ব্যস্ত । তাদের দায় দায়িত্ব নিয়ে পরে কথা বলব ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×