somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটুকের রাজ্যে সবকিছুই কথাময়...... একটি ধুসরীয় ধরণা!

১৭ ই জুন, ২০০৬ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক ব্লগার "ছবি ই কথা বলে" নামে বহুব্লগের অবতাড়না করেছেন।

তেলাপোকার এমন ই এক ব্লগে আড্ডাবাজের মন্তব্য (অভিযোগ) ছিলো, স্পীকারের ভলিউম হাই থেকে হাইয়ার করেও একটা টুঁ শব্দও শোনা যায় নি।

তাহলে ছবি কিভাবে কথা বলে?

শুভ মিয়া ও তাঁর অংকিত, স্কেচিত (নতুন শব্দ, কোন ডিকশনারীতে না পেলে গালি দিয়েন না) কিছু মহামূল্যবান সম্পদ আমাদের সামনে টাইম টু টাইম উপস্থিত করে। তার ছবি কথা না বল্লেও লেখা গুলো ঠিক ই কথা বলে।

এখানেও প্রশ্ন, ছবি কি আসলেই কথা বলে?

ব্রাত্য রাইসু, আহা নামটা উচ্চারণেই মুগ্ধতায় গদগদ হয়ে যাই। উনাকে শ্রদ্ধা করে অনেকেই আলহামদু-পাঞ্চাল রাইসু বলে ডাকে। উনি মাইন্ড খান, যারা ডাকে তাদের ভালো, খারাপ সব মন্তব্য নির্বিশেষে, নির্বিচারে ডিলিট খান। কিন্ত আমার কাছে মনেহয় উনাকে শ্রদ্ধা করে ডাকলেও উনার ভাবোদয় হয়না।

যাইহোক, উনার অংকিত ছবিগুলা ও নাকি কথা কয় না.... তা উনি যতই কসরত করেন না কেন।

তাওতো সবাই অাঁকে, সাথে আমিও (পাস্ট টেন্স)

আমার অংকন অভিজ্ঞতার কথা মনে হলে হাত থেকে পেন্সিল পড়ে পা থেঁতলে যায়, ঠাঁ ঠাঁ রইদের মাঝেও ক্রতু, পুলহ, পূলস্থ, অর্ণি, অঙ্গীরা খুঁজে পাই, বশিষ্ঠ আর মরীচি - কে না পেয়ে মাথা লাট্টুর মতো ঘুরতে থাকে।

ক্লাশ টেনে একবার ব্যাঙের পরিপাক তন্ত্র এঁকেছিলাম। আমার খাতা থেকে তার স্থান হয়েছিলো ব্ল্যাক বোর্ডের মধ্যস্থলে। কারণ :: আমার অঙ্কিত ছবি নাকি কথা বলে! কলেজে একবার আড্ডায় বন্ধুর দেখাদেখি সম্পূর্ণ ব্যাঙ অাঁকতে গিয়ে যা অাঁকলাম তা দেখে একেকজন গড়াগড়ি। আমার ছবি নাকি তাদের কৌতুক শোনায়।

অাঁকা বাদ দিয়ে তোলা ধরলাম। যা পাই তাই তুলি। কারো ছবি তুলে প্রিন্ট করলে দেখি হয় ঘাড় নাই নয়তো মাথা নাই, মাথা থাকলে ধর নাই, কারো পা নাই তো কারো হাত নাই.... সবাই বল্লো "ই মা কী বিভৎস"!!!

মানে আমার তোলা ছবি কথা বলে।

ইদানিং ব্লগে দেখি হাস্যময়ী ছুবিছানা, ফেক্সি হাস ভোগাস, তেরী-মেরী আইল্যান্ড এবং হালে অয়রোপ ট্যুরিং-এর নন-বোরিং ডিগিটাল সব জিনিষ ক্যামেরা থেকে বের করা হচ্ছে। দাবী একটাই....

ছবি কথা বলবে!

আমি এনালগ মানুষ, ছবিও তুলি এনালগীয়, যদিও কারণটা ব্লগীয়। যা তুলি তাই দিয়ে দেই.... এবারো দিচ্ছি, আরো দেবো.... দিয়ে দিয়ে ভাসিয়ে দেব সব। দেবার উদ্দেশ্যও একটাই--

আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না....!

যদি ইনকেস কথা না-ই বলে, তাহলে ডান পাশের পছন্দের লিংকে ছোট্ট একটা পালস দিয়ে দিবেন। আশা করি, কথা না বল্লেও শব্দ ঠিক ই করবে।

ধন্যবাদ



-[ সংশোধন ::: উৎসর্গ : অমি রহমান পিয়াল , যার সার্বক্ষনিক খোঁচাখুঁচিতে বিশ্বকাপের মতো একটা সৃষ্টিছাড়া বিষয়ও আমাকে অনুপ্রাণিত করে ; সাদিক মোহাম্মদ আলম, যে কিনা অল্পের জন্য কোলনের রাত-দিনের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হলো। ]-
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৬ দুপুর ২:২২
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×