somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নূতন বোতলে পুরাতন মদ :: আমার মন এখনো হারায় !

২১ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিভি তে নারিকেল তেলের বিজ্ঞাপন দেখতাম, তোমার সেই ঘন কালো চুল...
নানী-দাদীদের মায়েরা নারকেল তেল ব্যবহার করতেন খাঁটি নারকেল থেকে খাঁটি তেল বানিয়ে। কিন্ত রসিক নানী-দাদীরা অনেকেই সেই ঐতিহ্য ঝেঁটিয়ে বিদেয় করে মোড়ের দোকানদার রমজান মিয়ার দোকানের খাঁটি নারকেল তেল ব্যবহার করতেই স্বচ্ছন্দ বোধ করতেন!

কালের বিবর্তনে নারকেল তেলের সেই পুরাতন গুনাগুন অক্ষত রেখে বাজারজাত হয় টিনের ডিব্বায় অমুক মার্কা নারকেল তেল। নানী-দাদীদের পরের পর্যায় মা-খালারা হুমড়ে পড়লেন ডিব্বা মার্কা নারকেল তেলে। কিন্ত হৈ হৈ করে উঠলেন কয়েকজন মোড়ল......

কর কি কর কি? নারকেল তেল তো আগে ছিল! এখনকার ডিব্বায় যা পাওয়া যায় তা নারকেল তেলের গুনাগুন ধরে রাখলেও, নারকেল তেলের মতো সুগন্ধ ছড়ালেও একে তো নারকেল তেল বলা উচিৎ না। মহা অন্যায় হবে এটা বল্লে। ডিব্বার ভেতরের নারকেল তেল সেন্টু খেতে পারে। আফটার অল পুরাণ জিনিষ ধরে টেনে এনে নতুনকে এভাবে ডাকা একদম ই উচিৎ না।

রাধূনি গুড়া মশলা যখন নতুন আসলো, কী সব বাহারী বিজ্ঞাপন! সেই স্বাদ, সেই পাটায় পেষা ঝাঁজ, আরো কত কী! কিন্ত এবার ও হলুদ কে হলুদ আর মরিচ কে মরিচ বলা যাবে না। কারণ ওই একটাই, মরিচের মতো ঝাঁজ হলেও এটা প্যাকেটের মরিচ, হলুদের মতো রঙ হলেও সেটা গুড়া হলুদ। যথানামে ডাকা যাবে না, এলার্জী আছে অনেকের।

আমি বাপু সাধারণ মানুষ, নারকেল তেলে এলার্জী হতে পারে জানি, হলুদে ও থাকলে থাকতে পারে, কিন্ত এই ব্লগে এলার্জী? তাও কিনা এমন কিছুর বিরুদ্ধে যেখানে কিনা আমাদের নিজেদের অস্তিত্ব বিদ্যমান।

কথাটা সেখানেই। নব্য রাজাকার কে রাজাকার ডাকা যাবে না, সিদ্ধ হবে না, উচিৎ হবে না, আরো কত কী! কিন্ত নারকেল তেল কে যদি নারকেল তেল বলা যায় হাজার বছর পরেও, মরিচ কে যদি মরিচ বলা যায় ক্ষেত থেকে তুলে এনে প্যাকেট করার পরেও, তাহলে 71-এ যারা বাংলাদেশের ওপর দিয়ে নিজের ঘৃণ্যতম জিঘাংসা চরিতার্থ করেছে তাদের পরবর্তি প্রজন্ম যারা কিনা তাদের পূর্বসূরীদের চাইতে ও দেড় কাঠি সরেস, তাদেরকে কেন ডাকা "নব্য রাজাকার" হবে না?

আমি যে বাতাসে নি:শ্বাষ নিয়েছি তাতে আমি মানুষের লাশের গন্ধ পেয়েছি, যে মাটিতে বড় হয়েছি তাতে রক্তের দাগ দেখেছি, দেখেছি তাদেরকে ক্ষমতার শিখরে আরোহন করতে যারা একসময় দেশটাকেই জন্ম নিতে দিতে চায়নি।

আজকে তাদের উত্তরসূরীরা তাদের চাইতেও অনেক বেশী সুদূর প্রসারী চিন্তা নিয়ে যখন পূর্ব পুরুষদের আইডিওলজিকেও পিছনে ফেলে দেয় তখন নিজের অজান্তেই "রাজাকারের বাচ্চা" না বলে ভেতর থেকে বের হয়ে আসে "নব্য রাজাকার"।

এই নামে তাদের ডাকা না হোক বলে যতোই মতবাদ প্রদান করা হোক, আমার অবুঝ মন কিছুতেই মানতে চায় না...

আমার মন যে এখনো হারায়....!

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:০৪
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×