সূচনা ঃ চোর... চোর... চোর... বল্লেই সবার কান খাড়া হয়ে যায়, লেজওয়ালা এক প্রাণি রাতের অাঁধারে ঘরের ঘটিটা, বাটিটা, এইটা, ঐটা নিজের মনে করে তুলে নিয়ে যাচ্ছে বগলের তলায় করে। এতো হতে দেয়া যায় না। অতএব যার কাছে যা কিছু তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে রুখতে, ঠ্যাঙাতে। কারণ সেতো মানুষ না, ঐযে বল্লাম লেজওয়ালা প্রাণি, তার গোঙানীতে বড়ই স্বাদ, বড়ই তৃপ্তি!
মতলব ঃ ব্লগের খুব জনপ্রিয় একজনদের 'ব্লগনাম' চোর। চুরি করা তার পেশা না, নেশাও না - অর্থাৎ প্রচলিত রাজনীতিবিদদের মতো চুরি করার খায়েশও তার নেই। রাজনীতিকে ঘৃণা না করলেও মনুষ্যত্ব কিংবা ব্যক্তি চরিত্রের সাথে তাকে গুলিয়ে ফেলাটাকে অনেকের মতোই তীর্যক চোখে দেখেন। কারণ ও খুব সোজা, যেটা তার বক্তব্য থেকেই স্পষ্ট। আর এই স্পষ্ট বক্তব্য দিয়েই ব্লগের কিছু রাঘব বোয়ালদের চোখের শূল হয়ে গেলেন তিনি। যারা প্রথমে হাত তালি দিতো, চোরের গলায় গলা মিলিয়ে কথা বলতে চাইতো আপন মনে করে- তারাই হৈ হৈ রৈ রৈ করে উঠলো। কী হলো, কী হলো? জাত গেলো জাত গেলো বলে... "ব্যান করো, চোরারে ব্যান করো..."।
আসল কথা ঃ গত কয়েকদিন থেকেই ব্লগে একটা গুঞ্জন উঠেছে, 'কর্তৃপক্ষের আশীর্বাদপুষ্ট এক অদৃশ্য মডুরাম ব্লগে হলোম্যানের মতো ঘোরাফেরা করছে'। ব্যাপারটা জটিল কিছুই না, কিন্ত বেশ কয়েকজন সামনের সারির মুহুর্মুহু ব্লগারের আবেদনের প্রেক্ষিতেও শ্রদ্ধেয় নোটিশ বোর্ডের খামোশি ক্যামন যেনো রহস্যের ধুঁয়া উঠিয়ে যাচ্ছে ব্লগের চেরাগ থেকে। আজকে দেখা গেলো ব্লগার 'চোর'-এর ব্লগ থেকে কয়েকটা পোস্ট আলবৎ 'হাওয়া'! হঁ্যা, এখন ধারে কাছে যদি 'আদম' থাকে তাহলে 'হাওয়া' উধাও হতেই পারে, কিন্ত যেখানে কোন আদম সন্তানের করা আদমহীন কিছু অক্ষর সমৃদ্ধ পোস্টের সাওয়াল - সেখানে কেনো উঠবে তার হাওয়া হওয়ার জবাব!
ঝাইড়া কাশি ঃ পোস্ট হাওয়া হওয়ার পিছনে যে ব্লগের চেরাগের সেই হলো দৈত্যটাই কলকাঠি নেড়েছে তাতো বলা যাচ্ছে না এখনই। কিন্ত ব্লগার নিজে যদি পোস্টের গলা না টিপে তাহলে তার 'অক্কা পাওয়ার' পিছনে সেই দৈত্য (কিংবা বহুবচনে) হুজুং-ভাজুং করেছে বলেই ধরা হয়। এখন এই অবস্থার উন্নতি কল্পে মাননীয় 'নোটিশ বোর্ড' মহাশয় নিজের অবস্থানটা পরিষ্কার করবেন কি যে চোর-এর পোস্ট গুলোর 'বারোটা' বাজলো ক্যামনে??
উপসংহার ঃ কোন হুমকি ধামকি না, বরং খুব স্থির চিত্তেই জানতে চাইছি একটা সুন্দর, গ্রহনযোগ্য, সত্যিকারের ব্যাখ্যা। কারণ ব্যাখ্যাটার উপর ই নির্ভর করছে ব্লগার 'ধুসর গোধূলি'-র ব্লগিং ভবিষ্যত!
অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




