বাংলাদেশের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ।
যিনি আঞ্চলিকতার গন্ডি পেরিয়ে ঠাঁই করে নিয়েছিলেন সারা দেশের মানুষের মনে। গ্রাম বাংলার মানুষের কাছে শেফালী ঘোষ অতি প্রিয় একটা নাম ছিলো। "কর্ণফুলিরে, সাক্ষী রাখিলাম তোরে... অভাগিনীর দুঃখের কথা বলিব তোরে..." কিংবা "সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না..."- দিয়ে এমনকি তরুণ প্রজন্মের মাঝেও ঝড় তুলেছেন।
গাঁয়ের কোন এক মাঠে শীতের রাতে শামিয়ানা টানানো পালা কিংবা মঞ্চের প্রবল জনপ্রিয়তা ছাড়িয়ে তাঁর পদচারণা ঘটে জাতীয় প্রচার মাধ্যম গুলোতেও। নিজের স্বকীয়তায় সেখানেও নিজের নামে ধন্য হয়েছেন শেফালী ঘোষ।
চট্টগ্রামের আঞ্চলিক গানের রাণী শেফালী ঘোষ 2006 সালের ঠিক শেষ দিনটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেণ। নতুন বছরে এসে তার স্মৃতির প্রতি জানাচ্ছি অগাধ সম্মান।
তার গায়ক জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ডয়েচে ভেলে (জার্মান রেডিও) -তে প্রচারিত [link|http://www2.dw-world.de/bengali/avwindow/custom.audio/39049.html|Aby
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


